ভিয়েনা ০৭:২৯ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে জমি জবরদখল চেষ্টার অভিযোগ, স্পিকারের সুদৃষ্টি কামনা এসিল্যান্ড পরিচয়ে টাকা দাবি লালমোহনে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন টাঙ্গাইল জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মন্ত্রী মাহবুব আনাম স্বপন কালীগঞ্জে ৫টি চোরাই মটরসাইকেলসহ আটক ৩ মাছের চাহিদা পূরণে সরকার নানা কর্মসূচি গ্রহণ করেছে : টুকু মাভাবিপ্রবিতে ‘টেক্সটাইল ও ফ্যাশন ইন্ডাস্ট্রিতে কৃত্রিম বুদ্ধিমত্তা’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত টাঙ্গাইলে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল নিয়ে প্রশ্ন তুললেন শিশির মনির

জামায়াতে ইসলামী ক্ষমতায় আসলে অভিজ্ঞতা না থাকার কারণে দেশ পরিচালনা করতে তারা ব্যর্থ হবে – মেজর হাফিজ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:৫৪:২৫ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬
  • ৮৫ সময় দেখুন

স্টাফ রিপোর্টার: ভোলা-৩ আসনে বিএনপির সংসদ সদস্য প্রার্থী ও স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীরবিক্রম) বলেছেন, এমন লোককে এমপি বানানো যাবে না, বিদেশীদের সাথে তারা কথা বলতে পারবে না। শুধু মুখের দিকে হা করে তাকিয়ে থাকবে। কোন কিছু বলতে পারবে না।

জামায়াতে ইসলামীর দেশ পরিচালনার কোন অভিজ্ঞতা নেই। তারা ক্ষমতায় আসলে অভিজ্ঞতা না থাকার কারণে দেশ পরিচালনা করতে ব্যর্থ হবে। বিএনপির দেশ পরিচালনার অভিজ্ঞতা রয়েছে। বিএনপি ক্ষমতায় আসলে সুষ্ঠু ভাবে গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে দেশ পরিচালনা করতে পারবে এবং দেশের উন্নয়ন হবে।  আগামী নির্বাচনে বিএনপি যদি ক্ষমতায় যায় তাহলে মহিলারা ফ্যামেলি কার্ড পাবেন। সেখানে মহিলারা প্রতি মাসে আড়াই হাজার করে টাকা পাবেন হাত খরচের জন্য। কৃষকদের দেয়া হবে কৃষি কার্ড। কৃষকেরা বিনামূল্যে সার, ঔষুধ ও উপকরণ বিনামূল্যে পাবে। এছাড়া মসজিদের ইমাম মুয়াজ্জিনের রাষ্ট্রিয় কোষাগার থেকে বেতন ভাঁতা দেওয়া হবে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে ভোলার লালমোহন সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে লালমোহনের সর্বশেষ নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মেজর হাফিজ আরো বলেন, ডক্টর ইউনুস নোবেল বিজয়ী ভালো লোক, দেশে বিদেশে তার সুনাম রয়েছে। কিন্তু রাষ্ট্র পরিচালনায় তার কোন অভিজ্ঞতা না থাকায় গত দেড় বছরে দেশের কোন উন্নয়ন করতে পারেনি। জামায়াতে ইসলামী সম্পর্কে তিনি আরো বলেন, এই দলটি ৪৭ সালে পাকিস্তান গঠনের বিরোধিতা করেছে এবং ৭১ সালে বাংলাদেশ গঠনেও বিরোধিতা করেছিলো।

লালমোহন উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুলের সঞ্চালনায় এসময় উপজেলার বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

জাহিদ দুলাল/ইবিটাইমস/এম আর 

লালমোহনে জমি জবরদখল চেষ্টার অভিযোগ, স্পিকারের সুদৃষ্টি কামনা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

জামায়াতে ইসলামী ক্ষমতায় আসলে অভিজ্ঞতা না থাকার কারণে দেশ পরিচালনা করতে তারা ব্যর্থ হবে – মেজর হাফিজ

আপডেটের সময় ০৬:৫৪:২৫ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬