ভিয়েনা ০৪:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ০৭ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
হবিগঞ্জে সুরমা চা বাগান থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির মরদেহ উদ্ধার হবিগঞ্জের চুনারুঘাটে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ১৮ কিলোমিটার যানজট, চরম ভোগান্তি ডেঙ্গু প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে: স্বাস্থ্য মন্ত্রী জলবায়ু বার্তা ও বিশ্ব পরিবেশ দিবসের কর্মসূচি সংক্রান্ত বৈঠকে সভাপতিত্ব করলেন প্রধানমন্ত্রী দেশে ফিরেছেন ২৯,৬৯৪ জন বাংলাদেশি হাজি পুতিনের সঙ্গে সরাসরি আলোচনার আহ্বানকে স্বাগত জানালেন মাখোঁ শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় রোববার ঢাকার সঙ্গে কৌশলগত সম্পর্ক জোরদার করতে চায় আঙ্কারা: তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বদরপুর যেনো আরেক জঙ্গল সলিমপুর !

ভোলা জেলা তথ্য অফিসের উদ্যোগে ভোটার উদ্বুদ্ধকরণ ও আচরণবিধি অবহিতকরণে লালমোহনে উঠান বৈঠক

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:৩৬:২৪ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬
  • ৮২ সময় দেখুন

স্টাফ রিপোর্টার: আগামী ১২ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটারদের উদ্বুদ্ধকরণ এবং নির্বাচনকালীন আচরণবিধি সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভোলা জেলা তথ্য অফিসের আয়োজনে লালমোহনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১ ফেব্রুয়ারি) সকালে লালমোহন উপজেলার লালমোহন ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।  এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলার সহকারী (ভূমি) কমিশনার মো. রেজওয়ানুল হক।

লালমোহন ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মামুনের সভাপতিত্বে এবং ভোলা জেলা তথ্য অফিসার মো. শাহ আব্দুল রহিম নুরুন্নবীর সঞ্চালনায় ভোটাধিকার প্রয়োগের গুরুত্ব, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে ভোটারদের করণীয়, নির্বাচনকালীন আচরণবিধি মেনে চলার বাধ্যবাধকতা এবং নির্বাচন কমিশনের নির্দেশনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় গোলাপি রঙের ব্যালট পেপারে গণভোটে ‘হ্যাঁ/না’ ভোট প্রদানের পদ্ধতি সম্পর্কেও ভোটারদের অবহিত করা হয়।

আলোচনায় বক্তারা বলেন, গণতন্ত্রের মূল শক্তি হলো জনগণের ভোট। একটি গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচনের জন্য প্রতিটি ভোটারের সচেতন ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা ভোটারদের কোনো ধরনের ভয়ভীতি, চাপ কিংবা প্রলোভনে প্রভাবিত না হয়ে স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান।

উঠান বৈঠকে ভোলা জেলা তথ্য অফিসের সংশ্লিষ্ট কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, নারী ও পুরুষ  ভোটারসহ বিভিন্ন শ্রেণি  পেশার মানুষ উপস্থিত ছিলেন। এ সময় অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের জবাবে সংশ্লিষ্ট কর্মকর্তারা নির্বাচনকালীন আচরণবিধি বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

জাহিদ দুলাল/ইবিটাইমস/এম আর  

হবিগঞ্জে সুরমা চা বাগান থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির মরদেহ উদ্ধার

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ভোলা জেলা তথ্য অফিসের উদ্যোগে ভোটার উদ্বুদ্ধকরণ ও আচরণবিধি অবহিতকরণে লালমোহনে উঠান বৈঠক

আপডেটের সময় ০৭:৩৬:২৪ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬