ভিয়েনা ০৪:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ০৭ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
হবিগঞ্জে সুরমা চা বাগান থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির মরদেহ উদ্ধার হবিগঞ্জের চুনারুঘাটে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ১৮ কিলোমিটার যানজট, চরম ভোগান্তি ডেঙ্গু প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে: স্বাস্থ্য মন্ত্রী জলবায়ু বার্তা ও বিশ্ব পরিবেশ দিবসের কর্মসূচি সংক্রান্ত বৈঠকে সভাপতিত্ব করলেন প্রধানমন্ত্রী দেশে ফিরেছেন ২৯,৬৯৪ জন বাংলাদেশি হাজি পুতিনের সঙ্গে সরাসরি আলোচনার আহ্বানকে স্বাগত জানালেন মাখোঁ শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় রোববার ঢাকার সঙ্গে কৌশলগত সম্পর্ক জোরদার করতে চায় আঙ্কারা: তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বদরপুর যেনো আরেক জঙ্গল সলিমপুর !

হবিগঞ্জে ধানের তুষের নিচে লুকানো ৩ কোটি টাকার ভারতীয় কসমেটিকস ও ঔষুধ জব্দ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:২৯:১৫ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬
  • ১৬৪ সময় দেখুন
হবিগঞ্জ প্রতিনিধিঃ সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ ও চোরাচালান প্রতিরোধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর নিয়মিত অভিযানের অংশ হিসেবে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে।
শুক্রবার (৩০ জানুয়ারি) ভোরে পরিচালিত এক বিশেষ অভিযানে অভিনব কায়দায় পাচারকালে প্রায় ২ কোটি ৭৪ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস ও ওষুধ জব্দ করা হয়েছে।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ৫৫ বিজিবি ব্যাটালিয়নের একটি চৌকস আভিযানিক দল সীমান্ত থেকে প্রায় ৫ কিলোমিটার অভ্যন্তরে মাধবপুর উপজেলার মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় কৌশলগত অবস্থান নেয়। ভোর আনুমানিক ৪টার দিকে একটি সন্দেহভাজন ট্রাককে সংকেত দিয়ে থামানো হয়। পরে তল্লাশি চালিয়ে ট্রাকটিতে থাকা ধানের তুষভর্তি বস্তার ভেতর অত্যন্ত সুকৌশলে লুকানো ভারতীয় কসমেটিকস ও বিপুল পরিমাণ পেইন কিলার ওষুধ (Montiset-L ও Diclo-M) উদ্ধার করা হয়।
পাচারের উদ্দেশ্যে বহন করা এসব পণ্য তাৎক্ষণিকভাবে জব্দ করা হয়। জব্দকৃত মালামালের বর্তমান বাজারমূল্য আনুমানিক ২ কোটি ৭৪ লাখ টাকা। অবৈধভাবে আমদানি করা এসব পণ্য সংশ্লিষ্ট কাস্টমস অফিসে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।
সীমান্ত সুরক্ষা ও চোরাচালান দমনে বিজিবির কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে ব্যাটালিয়ন কর্তৃপক্ষ জানায়, যুব সমাজকে মাদকের ভয়াল গ্রাস থেকে রক্ষা এবং দেশের অর্থনীতিকে সুরক্ষিত রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। পাশাপাশি চোরাচালান প্রতিরোধে সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি জোরদার এবং সীমান্তবর্তী জনগণের সক্রিয় সহযোগিতা ও সামাজিক সচেতনতা বৃদ্ধির আহ্বান জানিয়েছে বিজিবি।
মোতাব্বির হোসেন কাজল/ইবিটাইমস/এম আর 

হবিগঞ্জে সুরমা চা বাগান থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির মরদেহ উদ্ধার

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

হবিগঞ্জে ধানের তুষের নিচে লুকানো ৩ কোটি টাকার ভারতীয় কসমেটিকস ও ঔষুধ জব্দ

আপডেটের সময় ০৬:২৯:১৫ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬