ভিয়েনা ১২:৪০ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
টাঙ্গাইলে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড চরভূতা ৯ নম্বর ওয়ার্ডে আব্দুস সাত্তারের নির্বাচনী সভা, ঐক্যবদ্ধ এলাকাবাসী আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সাংবাদিকের জমি দখলের অভিযোগ সব চক্রান্তকারীর বিরুদ্ধে সরকার সতর্ক: রিজভী ম্যানিলায় শুরু আসিয়ান সম্মেলন, যোগ দিচ্ছেন ট্রাম্পসহ বিশ্বনেতারা রাষ্ট্রদ্রোহের মামলায় চট্টগ্রাম আরআরএফের এসপি জাহাঙ্গীর আলম গ্রেপ্তার টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬৭৪ নিউজিল্যান্ড সিরিজের আগে ভারতীয় দল থেকে বাদ কুলদীপ যাদব

খুলনায় র‌্যাবের অভিযানে ২টি পিস্তল উদ্ধার

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১১:৪৩:২৪ পূর্বাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬
  • ১৩৪ সময় দেখুন

খুলনা জেলার রূপসায় একটি ঘর থেকে পরিত্যক্ত অবস্থায় ২টি পিস্তল উদ্ধার করেছে র‌্যাব। গতকাল মঙ্গলবার গভীর রাতে র‌্যাব-৬ সদস্যরা এই অস্ত্র উদ্ধার করে।

র‌্যাব জানায়, সম্প্রতি রূপসা ও আশপাশের এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড ও অবৈধ অস্ত্রের ব্যবহার বৃদ্ধি পাওয়ায় র‌্যাব-৬ গোয়েন্দা নজরদারি জোরদার করে। এরই ধারাবাহিকতায় গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-৬ খুলনা সদর ক্যাম্পের সিপিসি স্পেশাল কোম্পানির একটি দল রূপসার নৈহাটি ইউনিয়নের সামন্তসেনা পঁচার বটতলায় গুচ্ছগ্রামে অভিযান চালায়। অভিযানে একটি পরিত্যক্ত ঘরের ভেতরে তল্লাশি চালিয়ে ২টি পিস্তল উদ্ধার করা হয়।

র‌্যাব-৬ এর কর্মকর্তা মেজর নাজমুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত অস্ত্রের উৎস এবং এগুলো কোনো অপরাধে ব্যবহৃত হয়েছে কি না, পাশাপাশি কারা এসব অস্ত্রের মালিক তা শনাক্তে তদন্ত চলছে।

রূপসা থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক মীর জানান, এ ঘটনায় রূপসা থানায় মামলার প্রস্তুতি চলছে।
ঢাকা/এসএস

জনপ্রিয়

টাঙ্গাইলে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

খুলনায় র‌্যাবের অভিযানে ২টি পিস্তল উদ্ধার

আপডেটের সময় ১১:৪৩:২৪ পূর্বাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬