ভিয়েনা ০৬:০০ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
জাতীয় স্মৃতিসৌধে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা নিবেদন দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ মির্জা আব্বাসকে দেখতে এভারকেয়ারে গেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মার্কিন মেডিকেল কোম্পানিতে ইরানি হ্যাকারদের হামলা ইরাকে বিমান হামলায় অন্তত দুইজন যোদ্ধা নিহত : নিরাপত্তা সূত্র নিরাপদ বাংলাদেশ গড়তে সকল রাজনৈতিক দলের যৌথ প্রচেষ্টার আহ্বান রাষ্ট্রপতি’র সংসদের উদ্বোধনী অধিবেশন পর্যবেক্ষণ করলেন মার্কিন রাষ্ট্রদূত লালমোহনে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হলেন মেজর অব. হাফিজ, লালমোহনে আনন্দ-উচ্ছ্বাস চরফ্যাশনে বিষাক্ত ঘাস খেয়ে ৫ গরুর মৃত্যু

পাটওয়ারীর ওপর হামলার ঘটনায় হাসনাতের প্রতিক্রিয়া

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১০:৩৪:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬
  • ৭৩ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : ঢাকা-৮ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর রাজধানীর হাবিবুল্লাহ বাহার কলেজে হামলার ঘটনা ঘটেছে। এসময় তার ওপর ডিম নিক্ষেপও করা হয়।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে হাবিবুল্লাহ বাহার কলেজের একটি অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। এদিকে এ ঘটনার পরপরই প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও জামায়াতের নেতৃত্বাধীন ১০ দলীয় জোটের কুমিল্লা-৪ আসনের প্রার্থী হাসনাত আব্দুল্লাহ।

আজ মঙ্গলবার সোয়া ১টার দিকে দেওয়া এক ফেসবুক পোস্টে হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘আমার ভাই নাসিরুদ্দিন পাটোয়ারীর ওপর হাবিবুল্লাহ বাহার কলেজের সামনে হামলা করেছে ছাত্রদল। ঢাকা-৮ আসনের এমপি প্রার্থী নাসিরুদ্দিন পাটোয়ারী বিগত ফ্যাসিস্ট বিরোধী সময়ের বিপ্লবী যোদ্ধা। পাটেয়ারীদের এত ভয় পাওয়ার কারণ কী? বিরোধী মতকে সহ্য করতে না পেরে হামলে পড়ার চর্চা এত দ্রুত শুরু করলেন আপনারা! এটা কি আপনাদের প্ল্যানের অংশ?’

ঢাকা-৮ আসনের ভোটারদের উদ্দেশে হাসনাত বলেন, ‘ঢাকা-৮ আসনের ভোটারগণ, এবার আপনারা সিদ্ধান্ত নেবেন। ফ্যাসিস্ট হাসিনার আমলে শত কোটি টাকা বানানো, নেতাকর্মীদের রক্তের ওপর বসে আঁতাতে ব্যবসা টিকিয়ে রাখা ব্যক্তিদের ভোট দিয়ে সংসদে পাঠাবেন কিনা। যারা একজন এমপি প্রার্থীর প্রতি সহিষ্ণু আচরণ করতে পারে না, তারা কীভাবে জনগণের হকের প্রতি ইনসাফ করবে?’

শেষে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে এনসিপির এই নেতা বলেন, ‘গুন্ডা-পান্ডার অভিভাবকদের হাতে, লুটেরা-মাফিয়াদের হাতে আপনাদের ভবিষ্যতকে তুলে দিয়েন না। নিজেদের অধিকার ও নিজেদের নিরাপত্তা রক্ষায় সচেষ্ট হোন।’
ঢাকা/এসএস

জনপ্রিয়

জাতীয় স্মৃতিসৌধে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা নিবেদন

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

পাটওয়ারীর ওপর হামলার ঘটনায় হাসনাতের প্রতিক্রিয়া

আপডেটের সময় ১০:৩৪:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬