ভিয়েনা ০২:৪২ পূর্বাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :

হবিগঞ্জে বিএনপির কার্যালয়ের সামনে চাইনিজ কুড়ালসহ কিশোর আটক

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:০৭:২১ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬
  • ১৮২ সময় দেখুন
হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জ জেলা বিএনপির কার্যালয়ের সামনে চাইনিজ কুড়ালসহ প্রীতম দাশ (২০) নামে এক কিশোরকে আটক করা হয়েছে।
সোমবার সন্ধ্যায় হবিগঞ্জ জেলা বিএনপির কার্যালয়ের সামনে দেশীয় অস্ত্রসহ প্রীতম দাশকে আটক করে স্থানীয় লোকজন। পরে তাকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়া হয়। আটককৃত প্রীতম দাশ বানিয়াচং উপজেলার গুণই গ্রামের পরিমল দাশের ছেলে।
পুলিশ জানায়, শহরের শায়েস্তানগরস্থ হবিগঞ্জ জেলা বিএনপির কার্যালয়ের সামনের রাস্তায় দেশীয় চাইনিজ কুড়াল নিয়ে ঘোরাফেরা করছিল প্রীতম দাশ। এ সময় তার গতিবিধি সন্দেহজনক হওয়ায় স্থানীয়রা চাইনিজ কুড়ালসহ তাকে আটক করে জেলা বিএনপির কার্যালয়ে রাখে। খবর পেয়ে হবিগঞ্জ সদর থানা পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে প্রীতমকে আটক করে।
হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
মোতাব্বির হোসেন কাজল/ইবিটাইমস/এম আর 

লালমোহনে মসজিদ কমিটির সভাপতির সংবাদ সম্মেলন

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

হবিগঞ্জে বিএনপির কার্যালয়ের সামনে চাইনিজ কুড়ালসহ কিশোর আটক

আপডেটের সময় ০৬:০৭:২১ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬