ভিয়েনা ০২:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
টাঙ্গাইলে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড চরভূতা ৯ নম্বর ওয়ার্ডে আব্দুস সাত্তারের নির্বাচনী সভা, ঐক্যবদ্ধ এলাকাবাসী আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সাংবাদিকের জমি দখলের অভিযোগ সব চক্রান্তকারীর বিরুদ্ধে সরকার সতর্ক: রিজভী ম্যানিলায় শুরু আসিয়ান সম্মেলন, যোগ দিচ্ছেন ট্রাম্পসহ বিশ্বনেতারা রাষ্ট্রদ্রোহের মামলায় চট্টগ্রাম আরআরএফের এসপি জাহাঙ্গীর আলম গ্রেপ্তার টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬৭৪ নিউজিল্যান্ড সিরিজের আগে ভারতীয় দল থেকে বাদ কুলদীপ যাদব

টাঙ্গাইলে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসানের জানাজা সম্পন্ন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০১:০০:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬
  • ১৪৫ সময় দেখুন

শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইল : সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসানের জানাজা নামাজ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুরে টাঙ্গাইল শহরের বিন্দুবাসিনী বালক উচ্চ বিদ্যালয় মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজায় দল-মত নির্বিশেষে সর্বস্তরের মানুষের ঢল নামে। রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক ব্যক্তিত্ব, প্রশাসনের কর্মকর্তা ও সাধারণ মানুষ জানাজায় অংশ নেন।

মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান বাংলাদেশ সেনাবাহিনীতে দীর্ঘদিন সুনামের সঙ্গে দায়িত্ব পালনের পর রাজনীতিতে সক্রিয় হন। তিনি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান হিসেবে দেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে থাকাকালে আইনশৃঙ্খলা রক্ষা ও রাষ্ট্রীয় নিরাপত্তা জোরদারে তিনি উল্লেখযোগ্য অবদান রাখেন।

জানাজার আগে সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন, মাহমুদুল হাসান ছিলেন একজন সৎ, শৃঙ্খলাপরায়ণ ও দেশপ্রেমিক নেতা। তার মৃত্যুতে দেশ একজন অভিজ্ঞ ও দায়িত্বশীল রাজনীতিবিদকে হারাল।

এর আগে বুধবার (৩১ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টায় গুলশানের নিজ বাসভবনে হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

জানাজা শেষে তাকে টাঙ্গাইলের সন্তোষে নিজ বাড়ির আঙিনায় তার স্ত্রীর কবরের পাশে দাফন করা হয়।

জানাজায় উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু ও আহমেদ আযম খান, বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীর উত্তম, লতিফ সিদ্দিকী, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য লুৎফর রহমান মতিন, বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল, মাহমুদুল হাসানের ছেলে রাশেদ হাসান, জামায়াতে ইসলামীর আমীর আহসান হাবিব মাসুদ, ইসলামী আন্দোলন টাঙ্গাইল জেলার সাধারণ সম্পাদক মো. আখিনুর মিয়াসহ আরও অনেকে।
ঢাকা/ইবিটাইমস/এসএস

জনপ্রিয়

টাঙ্গাইলে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

টাঙ্গাইলে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসানের জানাজা সম্পন্ন

আপডেটের সময় ০১:০০:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬