ভিয়েনা ০৭:৫৮ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নতুন করে আলোচনায় সম্মত ট্রাম্প, তবে বললেন যুদ্ধবিরতি কার্যকর নেই বান্দরবানে ৪ পর্যটককে উদ্ধার করেছে বিজিবি সরকার সর্বোচ্চ দায়বদ্ধতা নিয়ে বন্যার্ত মানুষের পাশে রয়েছে: মাহদী আমিন লালমোহনে সাংবাদিকের ছেলের ওপর পরিকল্পিত হামলা, হত্যাচেষ্টার অভিযোগ ‘ডিএমসি ডে-২০২৬’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ইউক্রেনের ৩৭৬টি ড্রোন প্রতিহতের দাবি রাশিয়ার চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ টাঙ্গাইলে বিদ্যুৎস্পৃষ্টে ১ ব্যক্তির মৃত্যু পার্বত্য চট্টগ্রামে বন্যা ও পাহাড়ধস মোকাবিলায় সেনাবাহিনীর উদ্ধার-ত্রাণ কার্যক্রম অব্যাহত বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

বিএনপিতে যোগ দিলেন গণঅধিকার পরিষদের রাশেদ খাঁন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১২:১৪:৫৫ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫
  • ৩১৮ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : বিএনপিতে যোগ দিলেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি বিএনপির প্রতীক ধানের শীষ নিয়ে অংশ নেবেন।

শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে বিএনপির গুলশান কার্যালয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদের হাতে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন রাশেদ খাঁন।

দলীয় সূত্র জানায়, যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে আসন সমঝোতার অংশ হিসেবে বিএনপি ঝিনাইদহ–৪ আসনটি রাশেদ খাঁনের জন্য ছেড়ে দিয়েছে। ওই আসনে ধানের শীষ প্রতীকে তাকে দলীয় মনোনয়ন দেয়া হয়েছে।

এ উপলক্ষে বিএনপি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ঝিনাইদহ সদর ও কালীগঞ্জ উপজেলা নিয়ে গঠিত ঝিনাইদহ–৪ আসনে মো. রাশেদ খাঁনকে ধানের শীষ প্রতীকে নির্বাচন করার জন্য মনোনয়ন দেয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে সালাহউদ্দিন আহমেদ বলেন, ছাত্রঅধিকার পরিষদ থেকে শুরু করে গণঅধিকার পরিষদ পর্যন্ত রাশেদ খাঁনের যে রাজনৈতিক যাত্রা এবং বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক ছাত্র আন্দোলনে তার সাহসী ভূমিকা, তা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক আন্দোলনে তার অবদান গুরুত্বপূর্ণ।

এর আগে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদকের পদ থেকে পদত্যাগ করেন রাশেদ খাঁন। পদত্যাগপত্রে তিনি দলীয় সহযোদ্ধাদের কাছে অনিচ্ছাকৃত ভুলের জন্য ক্ষমা চান এবং ভবিষ্যৎ রাজনৈতিক পথচলায় দোয়া ও শুভকামনা কামনা করেন।
ঢাকা/এসএস

জনপ্রিয়

নতুন করে আলোচনায় সম্মত ট্রাম্প, তবে বললেন যুদ্ধবিরতি কার্যকর নেই

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বিএনপিতে যোগ দিলেন গণঅধিকার পরিষদের রাশেদ খাঁন

আপডেটের সময় ১২:১৪:৫৫ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫