ভিয়েনা ০৮:৩৬ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ঝালকাঠিতে ওসমান হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:৪৫:১৮ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫
  • ২৭৬ সময় দেখুন

বাঁধন রায়, ঝালকাঠি : ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুতে তাঁর রুহের মাগফেরাত কামনায় ঝালকাঠিতে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বাদ জোহর শহরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে এ গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়।

বিভিন্ন মসজিদ থেকে আগত বিপুল সংখ্যক মুসল্লি এতে অংশ নেন। জানাজা শেষে মরহুম শরীফ ওসমান হাদীর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
এ সময় ধর্মপ্রাণ মুসল্লিরা হাদী হত্যার সুষ্ঠু তদন্ত, দোষীদের দ্রত গ্রেপ্তার এবং দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানান।

গায়েবানা জানাজায় স্থানীয় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের
মানুষ অংশ নেন।

শরিফ ওসমান হাদির অকাল মৃত্যু শুধু তাঁর পরিবার কিংবা সহকর্মীদের জন্য নয়, বরং পুরো সমাজের জন্যই এক অপূরণীয় ক্ষতি বলে মনে করছেন জানাজায় অংশগ্রহণকারীরা।
ঢাকা/ইবিটাইমস/এসএস

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ঝালকাঠিতে ওসমান হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত

আপডেটের সময় ০২:৪৫:১৮ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫