ভিয়েনা ০৪:৩৫ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন ! চলবে ৯ মে পর্যন্ত বগুড়া সিটি কর্পোরেশনের ফলক উন্মোচন প্রধানমন্ত্রীর জনগণ হারানো গণতান্ত্রিক অধিকার ফিরে পেয়েছে : প্রধানমন্ত্রী ৪৩তম ভিয়েনা সিটি ম্যারাথনে জয়ী হয়েছেন কেনিয়ার ফ্যানি কিপ্রোটিচ স্কুলে সংস্কৃতিচর্চা হলে দেশে উগ্রবাদ থাকবে না : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ৫ মে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে পানি ব্যবস্থাপনা বিষয়ক সভা অনুষ্ঠিত শাহপরান ফেরি থেকে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের ৪ জন আটক যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় অগ্রগতি, চূড়ান্ত চুক্তি এখনো দূরে: ইরানের স্পিকার বিশ্ববাজারের সাথে সামঞ্জস্য রেখে দেশে জ্বালানি তেলের দাম সমন্বয়

টাঙ্গাইলে ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের ১৮ নেতাকর্মী গ্রেপ্তার

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:২০:০৮ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫
  • ১০০ সময় দেখুন

শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইল : টাঙ্গাইলে গত ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের ১৮ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বেলা ১২টা থেকে বুধবার(১৭ ডিসেম্বর) বেলা ১২টা পর্যন্ত টাঙ্গাইল জেলার ১২টি উপজেলার ১৩টি থানার পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা সবাই বিভিন্ন মামলার এজাহারভুক্ত আসামি এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ ও নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের পদধারী নেতাকর্মী।

গ্রেপ্তারকৃতরা হচ্ছেন- নাগপুর উপজেলার আমজাদ হোসেন(৫৫), মির্জাপুরের ফেরদৌস আলম পাহাড়ি(৪৫), দেলদুয়ারে ফজলুল হক(৫০), ঘাটাইলে আব্দুল হোসেন(৩২) ও রাসেল(২৩), সখীপুরের ওয়াদুদ রহমান শাহীন(৫১) ও হাকিম তালুকদার(৫৫), ধনবাড়ীতে হৃদয় আহমেদ(২৮), কালিহাতীতে শামীম(৪৬), ভূঞাপুরে তাহসিন হোসেন আলিফ(২০), কালিহাতীর যমুনা সেতু পূর্ব থানার তপু মন্ডল(২২), মধুপুরের জুয়েল(২৫), বাসাইল উপজেলার রিপন মিয়া(৫০), গোপালপুরের মিনহাজ মিয়া(৫০) এবং টাঙ্গাইল সদর উপজেলার শরিফ হোসেন(২৫), নাসির উদ্দিন(৪৭), সৈয়দ তানিয়া ইসলাম সুইটি(৪৫) ও তারিফুল ইসলাম(৩৭)।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বিঘœকারী অপরাধ(দ্রæত বিচার, সংশোধন) আইন-২০১৯, দ্যা পেনাল কোড ১৮৬০ সন্ত্রাস বিরোধী আইন-২০০৯ এবং দ্যা এক্সপ্লোসিভ সাবস্ট্যান্সেস অ্যাক্ট-১৯০৮ এর বিভিন্ন ধারায় একাধিক মামলা রয়েছে। মামলাগুলোতে সংঘবদ্ধ সহিংসতা, হামলা, মারধর, গুরুতর জখম, হত্যা চেষ্টা, ভয়-ভীতি প্রর্দশন, চাঁদাবাজি, বিস্ফোরক দ্রব্য সংক্রান্ত অপরাধ সহ বিভিন্ন অভিযোগ রয়েছে।

টাঙ্গাইলের পুলিশ সুপার মোহাম্মদ শামসুল আলম সরকার জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ ও গণভোট অনুষ্ঠানকে কেন্দ্র করে গ্রেপ্তারকৃত আসামিরা পরিস্থিতি ঘোলাটের পায়তারা করার সুনির্দিষ্ট অভিযোগ ও মামলার এজাহারভুক্ত আসামি থাকায় তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অপরাধ নিয়ন্ত্রণ ও জনগনের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশ তৎপর রয়েছে।
ঢাকা/ইবিটাইমস/এসএস

জনপ্রিয়

লালমোহনে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন ! চলবে ৯ মে পর্যন্ত

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

টাঙ্গাইলে ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের ১৮ নেতাকর্মী গ্রেপ্তার

আপডেটের সময় ০৩:২০:০৮ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫