ভিয়েনা ০৮:১৪ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সবাই নিয়ে নির্বাচন করলে অংশ নেবে কৃষক জনতা লীগ : কাদের সিদ্দিকী

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:৩৮:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫
  • ১৩২ সময় দেখুন

শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইল : কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীরোত্তম বলেছেন, সবাইকে  নিয়ে যদি নির্বাচন হয়, তাহলে কৃষক শ্রমিক জনতা লীগ নির্বাচনে অংশগ্রহণ করবে।

যদি দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ বাদ থাকে শুধু বিএনপি, এনসিপি, জামায়াত নির্বাচনে গ্রংশগ্রহন করে তাহলে ২০ ভাগ মানুষও ভোট দিতে যাবে না। সে ভোটে আমরাও যাবে না।

প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্যে করে কাদের সিদ্দিকী বলেন, আমি আপনাকে চিনতে পারি নাই। আমার আগে আপনাকে শেখ হাসিনা চিনেছে।

দেশের মানুষ চিনেছে। শেখ হাসিনার অন্যায় বঙ্গবন্ধুর অন্যায় নয়। শেখ হাসিনার অন্যায় আওয়ামী লীগের অন্যায় নয়।মুক্তিযুদ্ধের  অন্যায় নয়।

এই আওয়ামী লীগকে জন্ম দিয়েছিলেন শেখ মুজিব, শামসুল হক। শেখ হাসিনা জন্ম দেন নাই। শেখ হাসিনার বিচার করবেন ভালো কথা। কিন্ত আওয়ামী লীগের বিচার করবেন তা পারবেন না।

আইয়ুব খান পারে নাই ইয়াহিয়া খানও পারে নাই। আপনারাও পারবেন না। আওয়ামী লীগের যারা দোষি, যারা অন্যায় করেছে তাদের বিচার করেন। কিন্ত সবাইতো দোষ করে নাই।

শেখ হাসিানকে আমি রাজনৈতিকভাবে কখনও সমর্থন করি নাই । কারন সে মনে করত দেশটা তার বাপের।

আর আমি মনে করি বঙ্গবন্ধু  দেশের সেবক আমিও দেশের সেবক। আমরা সবাই আল্লার গোলাম।

বৃহস্পতিবার বিকেলে টাঙ্গাইল শহীদ স্মৃুতি পৌর উদ্যানে কাদেরিয়া বাহিনীর আয়োজনে টাঙ্গাইল হানাদার মুক্ত দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধাদের সভায়  তিনি এসব কথা বলেন।

কাদের সিদ্দিকী আরো বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে যুদ্ধ করেছিলাম। জিয়ারউর রহমানও করেছিলেন। দুজকেই বীরোত্তম খেতাব দিয়েছিলেন বঙ্গবন্ধ ুসরকার। এখানে কোন ভিন্নতা নেই।

ভিন্নতা করেই স্বাধীনতা বিরোধী শক্তি জামায়াতকে আমরা শক্তিশালী করে দিয়েছি। স্বাধীনতা যুদ্ধে তারা যে অন্যায় অবিচার করেছে মা বোনের সম্মান ধংস করেছে তারা ক্ষমা না চাইলে এই দেশে কথা বলার সুযোগ পেত না।

বঙ্গবন্ধুর মতো নেতা ছিল বলেই জামায়াতের নেতারা বেঁচে গিয়েছে।

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীরোত্তমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী, টাঙ্গাইল জেলা মুজিব বাহিনীর প্রধান আলমগীর খান মেনু, কৃষক শ্রমিক জনতা লীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান খোকা বীরপ্রতিক, টাঙ্গাইল জেলার মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার ফজলুল হক বীরপ্রতিক, আবুল কালাম আজাদ বীরবিক্রম, কাদেরিয়া বাহিনীর কোম্পানী কমান্ডার কাজী হুমায়ুন বাঙ্গাল ও দেলদুয়ার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মতিয়ার রহমানু প্রমুখ।
ঢাকা/এসএস

Tag :
জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

সবাই নিয়ে নির্বাচন করলে অংশ নেবে কৃষক জনতা লীগ : কাদের সিদ্দিকী

আপডেটের সময় ০৮:৩৮:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫