ভিয়েনা ১১:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
হত্যা চেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী কারাগারে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারি দলের সংসদীয় সভা অনুষ্ঠিত হবিগঞ্জে জমিজমা বিরোধ নিষ্পত্তি চলাকালে দুপক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত একের পর এক অনিয়ম করেও বহাল তবিয়তে প্রধান শিক্ষক সৌদি আরবের পূর্বাঞ্চলে হামলা, পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে আগুন জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে কাজ করছে সরকার: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী সংসদে মুলতবি অধিবেশনে উপস্থিত রয়েছেন প্রধানমন্ত্রী লালমোহনে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত অবরোধের ৩৬ দিন পার হলেও চাল পায়নি লালমোহনের জেলেরা প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

চুনারুঘাটে স্বামীর ছুরির আঘাতে স্ত্রী নিহত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০১:০৫:০২ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫
  • ৪৭২ সময় দেখুন

মোতাব্বির হোসেন কাজল, হবিগঞ্জ : হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার শিমুলতলা গ্রামে ব্যাটারিচালিত ইজিবাইকচালক নূর আলীর ছুরিকাঘাতে নিহত হয়েছেন তার স্ত্রী ফারজানা আক্তার (২০)।

রোববার (৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে ভাড়া বাসা থেকে বাবার বাড়ি যাওয়ার প্রস্তুতির সময় কথা-কাটাকাটির একপর্যায়ে ফারজানার পেটে ছুরি চালান নূর।
রক্তাক্ত অবস্থায় স্ত্রীকে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ সেখান থেকেই নূরকে আটক করে।

চার বছর আগে ফারজানার বিয়ে হয় নূরের সঙ্গে। তাদের দুই বছরের একটি সন্তান রয়েছে। শিমুলতলা এলাকার পাখি মিয়ার বাসায় পরিবার নিয়ে ভাড়া থাকতেন নূর, ইজিবাইক চালিয়ে চলতেন জীবিকা।

স্থানীয় ইউপি সদস্য শামীম আহমেদ ও বাড়ির মালিক পাখি মিয়ার বরাত দিয়ে স্থানীয়রা জানান, রোববার সকালে উভয়ের পিত্রালয় লাদিয়া গ্রামে যাওয়ার প্রস্তুতির সময় পুরোনো বিরোধ নিয়ে দম্পতির মধ্যে তর্ক শুরু হয়। ঝগড়ার একপর্যায়ে ফারজানাকে ছুরিকাঘাত করেন নূর।

বেলা সাড়ে ১২টায় চুনারুঘাট থানার পরিদর্শক (তদন্ত) মো. কবির হোসেন বলেন, সদর মডেল থানা পুলিশ ঘাতক স্বামীকে আটক করেছে। তিনি ঘটনাস্থলের পথে রয়েছেন।
ঢাকা/ইবিটাইমস/এসএস

Tag :
জনপ্রিয়

হত্যা চেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী কারাগারে

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

চুনারুঘাটে স্বামীর ছুরির আঘাতে স্ত্রী নিহত

আপডেটের সময় ০১:০৫:০২ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫