ভিয়েনা ০৪:০৩ পূর্বাহ্ন, বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
হত্যা চেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী কারাগারে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারি দলের সংসদীয় সভা অনুষ্ঠিত হবিগঞ্জে জমিজমা বিরোধ নিষ্পত্তি চলাকালে দুপক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত একের পর এক অনিয়ম করেও বহাল তবিয়তে প্রধান শিক্ষক সৌদি আরবের পূর্বাঞ্চলে হামলা, পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে আগুন জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে কাজ করছে সরকার: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী সংসদে মুলতবি অধিবেশনে উপস্থিত রয়েছেন প্রধানমন্ত্রী লালমোহনে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত অবরোধের ৩৬ দিন পার হলেও চাল পায়নি লালমোহনের জেলেরা প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

আশুলিয়ার বাইপাইলে ৩.৩ মাত্রার মৃদু ভূমিকম্প

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১১:৩২:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫
  • ৩১৫ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : আশুলিয়ার বাইপাইলে আজ (শনিবার) সকালে একটি মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে, যা আগের দিনের ভূমিকম্পের পর পরই ঘটল। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ভূমিকম্পটি রেকর্ড করা হয় সকাল ১০টা ৩৬ মিনিট ১২ সেকেন্ডে।

আবহাওয়া অধিদপ্তরের পেশাগত সহকারী নিজাম উদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক বুলেটিনে বলা হয়, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৩ দশমিক ৩।

এর উপকেন্দ্র ছিল বাইপাইল এলাকায়, যা আগারগাঁও আবহাওয়া আসিসের সিসমিক সেন্টার থেকে ২৯ কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থিত।

এর আগে শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে ৫ দশমিক ৭ মাত্রার এক ভূমিকম্প ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় অনুভূত হয়।

এ সময় রাজধানীসহ আশপাশে ব্যাপকভাবে কম্পন ছড়িয়ে পড়ে বলে জানায় বিএমডি।

শুক্রবারের ভূমিকম্পের উৎপত্তিস্থল আগারগাঁও সিসমিক সেন্টার থেকে ১৩ কিলোমিটার পূর্বে নরসিংদীর মাধবদী এলাকায় শনাক্ত করা হলেও, মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, এর উৎপত্তিস্থল ছিল নরসিংদী থেকে ১৪ কিলোমিটার পশ্চিম-দক্ষিণ-পশ্চিমে এবং ভূমিকম্পটির গভীরতা ছিল ১০ কিলোমিটার।
ঢাকা/এসএস

Tag :
জনপ্রিয়

হত্যা চেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী কারাগারে

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

আশুলিয়ার বাইপাইলে ৩.৩ মাত্রার মৃদু ভূমিকম্প

আপডেটের সময় ১১:৩২:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫