ভিয়েনা ০৪:৫৪ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নতুন করে আলোচনায় সম্মত ট্রাম্প, তবে বললেন যুদ্ধবিরতি কার্যকর নেই বান্দরবানে ৪ পর্যটককে উদ্ধার করেছে বিজিবি সরকার সর্বোচ্চ দায়বদ্ধতা নিয়ে বন্যার্ত মানুষের পাশে রয়েছে: মাহদী আমিন লালমোহনে সাংবাদিকের ছেলের ওপর পরিকল্পিত হামলা, হত্যাচেষ্টার অভিযোগ ‘ডিএমসি ডে-২০২৬’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ইউক্রেনের ৩৭৬টি ড্রোন প্রতিহতের দাবি রাশিয়ার চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ টাঙ্গাইলে বিদ্যুৎস্পৃষ্টে ১ ব্যক্তির মৃত্যু পার্বত্য চট্টগ্রামে বন্যা ও পাহাড়ধস মোকাবিলায় সেনাবাহিনীর উদ্ধার-ত্রাণ কার্যক্রম অব্যাহত বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

নতুন কুঁড়ি চ্যাম্পিয়ন প্রেয়সীকে সালাউদ্দিন টুকুর শুভেচ্ছা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:৩০:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫
  • ১৭৩ সময় দেখুন

শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইল : নতুন কুঁড়ি প্রতিযোগিতা ২০২৫’র ‘ক’ গ্রুপে রবীন্দ্র সংগীত ও আধুনিক গানে চ্যাম্পিয়ন হওয়া টাঙ্গাইলের প্রতিভাবান শিশু শিল্পী প্রেয়সী চক্রবর্তীর বাড়ি গিয়ে শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।

বুধবার (১৯ নভেম্বর) রাতে টাঙ্গাইল পৌরসভার আকুর টাকুর পাড়া এলাকায় প্রেয়সীর বাসায় গিয়ে তাকে ফুলেল শুভেচ্ছা ও উপহার প্রদান করেন তিনি।

প্রেয়সী চক্রবর্তী টাঙ্গাইল পৌরসভার আকুর টাকুর পাড়া এলাকার সঞ্জয় চক্রবর্তী বাবুলের কন্যা এবং স্থানীয় একটি বেসরকারি বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।

সম্প্রতি নতুন কুঁড়ি প্রতিযোগিতা ২০২৫’র ‘ক’ গ্রুপে রবীন্দ্র সংগীত ও আধুনিক গানে চ্যাম্পিয়ন হয়ে টাঙ্গাইলের সুনাম উজ্জ্বল করেছে এ ক্ষুদে শিল্পী।

শুভেচ্ছা প্রদানকালে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, “নতুন কুঁড়ি প্রতিযোগিতায় প্রেয়সী চক্রবর্তী চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করায় আমরা টাঙ্গাইলবাসী গর্বিত। তার জীবনে আরও অনেক সফলতা অর্জনের জন্য আমরা দোয়া করি।
ঢাকা/ইবিটাইমস/এসএস

জনপ্রিয়

নতুন করে আলোচনায় সম্মত ট্রাম্প, তবে বললেন যুদ্ধবিরতি কার্যকর নেই

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

নতুন কুঁড়ি চ্যাম্পিয়ন প্রেয়সীকে সালাউদ্দিন টুকুর শুভেচ্ছা

আপডেটের সময় ০৬:৩০:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫