ভিয়েনা ০৫:২৪ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নেদারল্যান্ডসের সিনেট কঠোর আশ্রয় আইন বাতিল করে দুই-স্ট্যাটাস ব্যবস্থার অনুমোদন দিয়েছে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ালেন ট্রাম্প: ইরানকে আলোচনার জন্য সময় দেওয়ার ঘোষণা ভেনেজুয়েলার কারাগারে দাঙ্গায় নিহত ৫ সৌদি আরবে পৌঁছেছেন ২৩,৩৭২ জন হজযাত্রী সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র বাছাই শুরু আজ কানাডার সাসকাচোয়ান প্রদেশের সঙ্গে বহুমুখী জ্বালানি সহযোগিতায় আগ্রহী বাংলাদেশ অপতথ্য মোকাবিলায় ইউনেস্কোর সহযোগিতা চাইলেন তথ্যমন্ত্রী ডান হাত হারিয়ে বাঁ হাতে পরীক্ষা দিচ্ছে রেজভী সংরক্ষিত নারী আসনে নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করলেন ৫৩ জন বর্তমান সরকার বৈদেশিক ঋণ পরিশোধ করেছে ৯০.৬৬ মিলিয়ন ডলার : অর্থমন্ত্রী

শেখ হাসিনার রায় ঘিরে ট্রাইব্যুনালে সেনা মোতায়েন চেয়ে সুপ্রিম কোর্টের চিঠি

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:২০:৫১ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫
  • ২৫৬ সময় দেখুন

সুপ্রিমকোর্টের স্পেশাল অফিসার মোহাম্মদ মুয়াজ্জেম হোছাইন গণমাধ্যমকে এতথ্য জানিয়েছেন

ইবিটাইমস ডেস্কঃ রবিবার (১৬ নভেম্বর) সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে সেনাসদরে এই চিঠি দেওয়া হয় বলে জানা গেছে।

সোমবার (১৭ নভেম্বর) মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও তৎসংলগ্ন এলাকায় পর্যাপ্ত সংখ্যক সেনাসদস্য মোতায়েন করে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে আবারও চিঠি দিয়েছে সুপ্রিমকোর্ট প্রশাসন।

উল্লেখ্য যে, গত ১৩ নভেম্বর রায় ঘোষণার দিন ধার্যকে কেন্দ্র করেও সেনা সদস্য চেয়ে চিঠি দেওয়া হয়েছিল। তারই ধারাবাহিকতায় এবার সোমবার রায় ঘোষণাকে কেন্দ্র করে নিশ্ছিদ্র নিরাপত্তা নিরাপত্তা নিশ্চিত করতে সেনা সদস্য চেয়ে চিঠি দেওয়া হয়েছে।

সুপ্রিমকোর্টের স্পেশাল অফিসার মোহাম্মদ মুয়াজ্জেম হোছাইন আরও জানিয়েছেন, গত ১৩ নভেম্বর রায় ঘোষণার দিন ধার্যকে কেন্দ্র করেও সেনা সদস্য চেয়ে চিঠি দেওয়া হয়েছিল। তারই ধারাবাহিকতায় এবার সোমবার রায় ঘোষণাকে কেন্দ্র করে নিশ্ছিদ্র নিরাপত্তা নিরাপত্তা নিশ্চিত করতে সেনা সদস্য চেয়ে চিঠি দেওয়া হয়েছে।

এর আগে, এই মামলায় রায়ের তারিখ ঘোষণাকে কেন্দ্র করে গত বৃহস্পতিবার সেনা মোতায়েন করতে চিঠি দেওয়া হয়েছিল সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে। সেই অনুযায়ী সেনাও মোতায়েন করা হয়েছিল সুপ্রিম কোর্ট ও ট্রাইব্যুনালে।

এদিকে, এই রায়কে ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যেকোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিহত করতে সতর্ক রয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। নাশকতা প্রতিরোধে রাজধানীতে অতিরিক্ত ফোর্স মোতায়েন করবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে পুলিশ।

কবির আহমেদ/ইবিটাইমস 

জনপ্রিয়

নেদারল্যান্ডসের সিনেট কঠোর আশ্রয় আইন বাতিল করে দুই-স্ট্যাটাস ব্যবস্থার অনুমোদন দিয়েছে

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

শেখ হাসিনার রায় ঘিরে ট্রাইব্যুনালে সেনা মোতায়েন চেয়ে সুপ্রিম কোর্টের চিঠি

আপডেটের সময় ০৫:২০:৫১ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫