ভিয়েনা ০২:৪১ পূর্বাহ্ন, রবিবার, ০৭ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
হবিগঞ্জে সুরমা চা বাগান থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির মরদেহ উদ্ধার হবিগঞ্জের চুনারুঘাটে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ১৮ কিলোমিটার যানজট, চরম ভোগান্তি ডেঙ্গু প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে: স্বাস্থ্য মন্ত্রী জলবায়ু বার্তা ও বিশ্ব পরিবেশ দিবসের কর্মসূচি সংক্রান্ত বৈঠকে সভাপতিত্ব করলেন প্রধানমন্ত্রী দেশে ফিরেছেন ২৯,৬৯৪ জন বাংলাদেশি হাজি পুতিনের সঙ্গে সরাসরি আলোচনার আহ্বানকে স্বাগত জানালেন মাখোঁ শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় রোববার ঢাকার সঙ্গে কৌশলগত সম্পর্ক জোরদার করতে চায় আঙ্কারা: তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বদরপুর যেনো আরেক জঙ্গল সলিমপুর !

অভিযুক্ত ১৫ শীর্ষ সেনা কর্মকর্তার চাকরিচ্যুতির বিষয়ে যা জানালো সেনা সদর

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:১৫:৪৩ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫
  • ৩৫১ সময় দেখুন

দেশের আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে অর্পিত দায়িত্ব পালন করবে বলে জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী

ইবিটাইমস ডেস্কঃ বুধবার (৫ নভেম্বর) দুপুরে ঢাকা সেনানিবাসের অফিসার্স মেস আলফায় সেনা সদরের উদ্যোগে এক প্রেস ব্রিফিং-এ সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল (জিওসি আর্টডক) মো. মাইনুর রহমান এ কথা বলেন।

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের জনগণের মতো সেনাবাহিনীও চায় সরকারের রূপরেখা অনুযায়ী একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হোক। সে রূপরেখার মধ্যে সময়সীমাও দেওয়া আছে। নির্বাচন শেষে সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাবে।

বিগত স্বৈরাচার সরকারের আমলে মানবতাবিরোধী অভিযোগে অভিযুক্ত ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাদের বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেই হবে বলে জানিয়েছে সেনা সদর।

সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ সরকারের সময়ে গুম-খুনসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় কারাগারে থাকা ১৫ সেনা কর্মকর্তার চাকরি এখনো বহাল আছে কি না, সেই প্রশ্নে বিষয়টিকে আইনগত প্রক্রিয়া বলে উল্লেখ করেছে সেনাসদর।

সংবাদ সম্মেলনে সেনা সদরের পিএস পরিদপ্তরের এজি শাখার পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মুস্তাফিজুর রহমান বলেন, বিষয়টি একটি আইনি প্রক্রিয়া এবং পদ্ধতিগত কাঠামোর আওতায় পড়ে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে অভিযোগপত্রে নাম এলে চাকরি যাওয়ার বিধানটি স্পষ্ট করা হয়নি। সেনা সদর সেটি স্পষ্টীকরণের অপেক্ষায়। অভিযুক্ত সেনা কর্মকর্তাদের চাকরির অবস্থা সম্পর্কে সরকার এখনো স্পষ্ট করে নির্দেশনা জারি করেনি বলে জানায় সেনাসদর।

উল্লেখ্য যে,বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে জোরপূর্বক গুম এবং জুলাই আন্দোলনের সময় হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বিচারের মুখোমুখি হওয়ার জন্য ১৫ জন সেনা কর্মকর্তাকে ২২ অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নেওয়া হয়েছিল। তারা বর্তমানে সেনাবাহিনীর তত্ত্বাবধানে
সেনানিবাসে রয়েছেন।

কবির আহমেদ/ইবিটাইমস 

হবিগঞ্জে সুরমা চা বাগান থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির মরদেহ উদ্ধার

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

অভিযুক্ত ১৫ শীর্ষ সেনা কর্মকর্তার চাকরিচ্যুতির বিষয়ে যা জানালো সেনা সদর

আপডেটের সময় ০৫:১৫:৪৩ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫