ভিয়েনা ০৯:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ইউরোপে সামরিক আগ্রাসন বন্ধে পুতিনকে ট্রাম্পের আহ্বান চেক প্রতারণায় লালমোহনের মোল্লা আইসক্রিম মালিকের ১ বছরের কারাদণ্ড লালমোহনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন, র‍্যালি ও আলোচনা সভা আন্দোলনে নিহত ও ক্ষতিগ্রস্তদের মাসিক ভাতার জন্য অধিদপ্তর খোলা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী শৈলকুপায় হয়রানি ও জমি দখলের অভিযোগে আদিবাসীদের মানববন্ধন পঞ্চমবারের মতো লালমোহন জামায়াতের আমীর মাওলানা আব্দুল হক চরফ্যাশনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন, র‍্যালি ও আলোচনা সভা জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী লালমোহনে ইউএনওর স্বাক্ষর জাল করে স্কুল ভবন ভাঙার চেষ্টা বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি, প্রতিবেদন দিতে পারেনি সিআইডি

ঝিনাইদহে নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১১:৪৩:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫
  • ২৮৭ সময় দেখুন

শেখ ইমন, ঝিনাইদহ : ঝিনাইদহে নবগঙ্গা নদীতে ডুবে আরিয়ান (৪) ও তাসনীম (৪) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। নদীতে গোসল করতে গিয়ে ওই দুই শিশু ডুবে যায়। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুর ১২টার দিকে সদর উপজেলার কাতলামারি কুঠিরপাড় গ্রামে নবগঙ্গা নদীতে এ ঘটনা ঘটে। মৃত আরিয়ান কাতলামারি কুঠিরপাড় গ্রামের সোহেল মিয়ার ছেলে ও মত তাসনীম একই গ্রামের ইমদাদুল ইসলাম তারা মিয়ার মেয়ে।

কাতলামারি পুলিশ ক্যাম্পের এসআই জাহাঙ্গীর আল মামুন জানান,তিনজন শিশু নবগঙ্গা নদীতে গোসল করতে নামে। এক পর্যায়ে তাসনীম ও আরিয়ান নদীর পানিতে ডুবে যায়। এসময় অপর শিশুটি বাড়িতে ফিরে স্বজনরা জানালে তারা নদীতে গিয়ে দুই শিশুর মরদেহ উদ্ধার করে।

ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন,পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। যে কারণে মরদেহ মৃতের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। পারিবারিক ভাবে মরদেহ দাফন করা হবে।
ঢাকা/ইবিটাইমস/এসএস

জনপ্রিয়

ইউরোপে সামরিক আগ্রাসন বন্ধে পুতিনকে ট্রাম্পের আহ্বান

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ঝিনাইদহে নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু

আপডেটের সময় ১১:৪৩:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫