ভিয়েনা ১১:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের অভিনন্দন এআই’কে গুটিকয়েক ধনকুবেরের মর্জির ওপর ছেড়ে দেওয়া যাবে না : জাতিসংঘ মহাসচিব আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার চলমান থাকবে: চিফ প্রসিকিউটর আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ চালুর লক্ষ্যে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ বাংলাদেশে সুষ্ঠুভাবে ক্ষমতা হস্তান্তরে ইইউর ধন্যবাদ জ্ঞাপন দেশের সব আবর্জনা দূর করতে চাই: শফিকুর রহমান জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা সৌদি আরবে চাঁদ দেখা গেছে, আগামীকাল থেকে মধ্যপ্রাচ্যে রমজান শুরু

লালমোহনে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১১:৩৩:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫
  • ২০৪ সময় দেখুন

oplus_1024

জাহিদ দুলাল, ভোলা দক্ষিণ : ভোলার লালমোহনে গােসল করতে নেমে পুকুরের পানিতে ডুবে মোসা. সামিরা (৭) ও মোসা. সানজিদা আক্তার (৮) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পূর্ব আশুলি এলাকার মিঝি বাড়িতে এ ঘটনা ঘটে। শিশু দু’জন সম্পর্কে আপন চাচাতো বোন। তারা ওই বাড়ির মো. আলাউদ্দিন ও মোসলেহ উদ্দিনের মেয়ে।

জানা গেছে, বৃহস্পতিবার সকালে সানজিদা ও সামিরা মাদরাসা থেকে বাড়ি ফিরে পুকুরে গোসল করতে যায়। এরপর অনেকক্ষণ তাদের দেখতে না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পুকুরের ঘাটলায় গিয়ে তাদের জামা-কাপড় পড়ে থাকতে দেখে পুকুরে নেমে তাদেরকে খুঁজেন স্বজনরা। খোঁজাখুঁজির একপর্যায়ে শিশু দু’জনকে পুকুর থেকে ডুবন্ত অবস্থায় উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হয়। সেখানের কর্তব্যরত চিকিৎসক শিশু সামিরা ও সানজিদার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে তাদের মৃত ঘোষণা করেন।

লালমোহন থানার ওসি মো. সিরাজুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে ওই শিশুদের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। যার জন্য তাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এ ঘটনায় থানায় অপমৃত্যুর একটি মামলা দায়ের করা হয়েছে।
ঢাকা/ইবিটাইমস/এসএস

Tag :
জনপ্রিয়

প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের অভিনন্দন

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহনে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

আপডেটের সময় ১১:৩৩:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫