ভিয়েনা ০২:২৩ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
আল-আকসায় লাখো মুসল্লির জুমার নামাজ আদায় প্রধানমন্ত্রী ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন আগামী ১৪ এপ্রিল লালমোহন উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ লালমোহনে ভুয়া স্টাম্পের মাধ্যমে জমি দখলের অভিযোগ আশ্রিতের বিরুদ্ধে রাজশাহীতে পুলিশের অভিযানে ২৬জন গ্রেফতার ‘পরবর্তী লক্ষ্য মঙ্গল গ্রহ!’: আর্টেমিস নভোচারীদের অভিনন্দন বার্তায় ট্রাম্প হরমুজ প্রণালী অতিক্রমের অনুমতি না পেয়ে শারজাহ বন্দরেই ফিরছে ‘বাংলার জয়যাত্রা’ যুদ্ধ স্থায়ীভাবে বন্ধে ইসলামাবাদে মার্কিন-ইরান বৈঠক অবরোধের ৪০ দিন পার হলেও চাল না পাওয়ায় জেলেদের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন বিক্রি শুরু

টাঙ্গাইলে বিনামূল্যে হেলমেট বিতরণ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১২:০৪:৩৯ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫
  • ১৭২ সময় দেখুন

শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইল : ‘মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি’ এই স্লোগানে টাঙ্গাইলে পালিত হয়েছে নিরাপদ সড়ক দিবস। দিবসটি উপলক্ষে বুধবার (২২ অক্টোবর) সকালে টাঙ্গাইল সড়ক বিভাগের উদ্যোগে বিনামূল্যে হেলমেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী সিনথিয়া আজমিরী খান, উপ-বিভাগীয় প্রকৌশলী জাহিদুল ইসলাম, টাঙ্গাইল ট্রাফিক বিভাগের টিআই দেলোয়ার হোসেনসহ অন্যান্য কর্মকর্তারা।

সিনথিয়া আজমিরী খান বলেন, “সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতা বৃদ্ধি, আইন মানার সংস্কৃতি গড়ে তোলা এবং নাগরিকদের দায়িত্ববোধ জাগ্রত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। একটি হেলমেট কেবল আইন মানার প্রতীক নয়, এটি জীবনের নিরাপত্তার প্রতীক।”

তিনি আরও বলেন, “সড়কে চলাচলের সময় হেলমেট ব্যবহার ও ট্রাফিক আইন মেনে চলতে সকল মোটরসাইকেল চালকদের আহ্বান জানানো হচ্ছে।”

অনুষ্ঠানে শতাধিক হেলমেটবিহীন মোটরসাইকেল চালকদের হাতে বিনামূল্যে হেলমেট তুলে দেওয়া হয়।
ঢাকা/ইবিটাইমস/এসএস

জনপ্রিয়

আল-আকসায় লাখো মুসল্লির জুমার নামাজ আদায়

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

টাঙ্গাইলে বিনামূল্যে হেলমেট বিতরণ

আপডেটের সময় ১২:০৪:৩৯ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫