ভিয়েনা ০৩:১১ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কাল তারেক রহমানকে টেলিফোনে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর শুভেচ্ছা প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের অভিনন্দন এআই’কে গুটিকয়েক ধনকুবেরের মর্জির ওপর ছেড়ে দেওয়া যাবে না : জাতিসংঘ মহাসচিব আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার চলমান থাকবে: চিফ প্রসিকিউটর আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ চালুর লক্ষ্যে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ বাংলাদেশে সুষ্ঠুভাবে ক্ষমতা হস্তান্তরে ইইউর ধন্যবাদ জ্ঞাপন

ঝিনাইদহে বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস পালিত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:২৪:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫
  • ১২৯ সময় দেখুন

শেখ ইমন, ঝিনাইদহ : ঝিনাইদহে বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস পালিত হয়েছে। জেলা সিভিল সার্জন অফিসের আয়োজনে বুধবার (১৫ অক্টোবর) সকালে একটি র‌্যালি বের করা হয়।

র‌্যালীটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে সিভিল সার্জন অফিসের সামনে এসে শেষ হয়। পরে সিভিল সার্জনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

সিভিল সার্জন ডা. মো. কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সদর হাসপাতালের তত্বাবধায়ক ডাক্তার মোস্তাফিজুর রহমান, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা মিথিলা ইসলাম, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মুন্সী ফিরোজা সুলতানা, সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার আব্দুর রহমান, মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ ওলিউর রহমান। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তর, এনজিও প্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ নানা শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, আত্মহত্যা একটি সামাজিক ও জনস্বাস্থ্য সমস্যা। হতাশা, মানসিক চাপ, পারিবারিক অশান্তি, আর্থিক সংকটসহ নানা কারণে মানুষ আত্মহননের পথ বেছে নেয়। বক্তারা আরও বলেন, আত্মহত্যা প্রতিরোধে পরিবার ও সমাজকে সচেতন হতে হবে এবং মানসিক স্বাস্থ্যসেবাকে সহজলভ্য করতে হবে। বিষণ্নতা বা মানসিক সংকটে থাকা মানুষকে সহযোগিতা ও পরামর্শ দিতে হবে—এমন উদ্যোগ নিতে হবে সমাজের প্রতিটি স্তরে।

অনুষ্ঠানের শেষে আত্মহত্যা প্রতিরোধে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান বক্তারা।
ঢাকা/ইবিটাইমস/এসএস

জনপ্রিয়

গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ঝিনাইদহে বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস পালিত

আপডেটের সময় ০২:২৪:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫