ভিয়েনা ০৩:৫০ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
আল-আকসায় লাখো মুসল্লির জুমার নামাজ আদায় প্রধানমন্ত্রী ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন আগামী ১৪ এপ্রিল লালমোহন উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ লালমোহনে ভুয়া স্টাম্পের মাধ্যমে জমি দখলের অভিযোগ আশ্রিতের বিরুদ্ধে রাজশাহীতে পুলিশের অভিযানে ২৬জন গ্রেফতার ‘পরবর্তী লক্ষ্য মঙ্গল গ্রহ!’: আর্টেমিস নভোচারীদের অভিনন্দন বার্তায় ট্রাম্প হরমুজ প্রণালী অতিক্রমের অনুমতি না পেয়ে শারজাহ বন্দরেই ফিরছে ‘বাংলার জয়যাত্রা’ যুদ্ধ স্থায়ীভাবে বন্ধে ইসলামাবাদে মার্কিন-ইরান বৈঠক অবরোধের ৪০ দিন পার হলেও চাল না পাওয়ায় জেলেদের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন বিক্রি শুরু

অবস্থান কর্মসূচির উদ্দেশে ঢাকার উদ্দেশে লালমোহনের দুই শতাধিক শিক্ষক

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:৫১:৫৫ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫
  • ১৭৯ সময় দেখুন

module: j; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: Auto; cct_value: 0; AI_Scene: (12, -1); aec_lux: 321.58597; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;

জাহিদ দুলাল, ভোলা দক্ষিণ : অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টার প্রতিশ্রুতি অনুযায়ী ২০% বাড়ি ভাড়া, ১৫০০ টাকা চিকিৎসা ভাতা ও কর্মচারীদের ৭৫% উৎসব ভাতা প্রজ্ঞাপন জারির দাবিতে আগামী ১২ অক্টোবর জাতীয় প্রেসক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করবে এমপিওভূক্ত স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষকরা।

এমপিওভূক্ত শিক্ষা জাতীয়করণ জোটের আয়োজিত কর্মসূচিতে অংশগ্রহণ করতে দুই শতাধিক স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক লালমোহন থেকে লঞ্চ যোগে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন।

লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন জানান, এমপিওভুক্ত শিক্ষকগণ দীর্ঘদিন থেকে বৈষম্যের শিকার হয়ে আসছে। সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ সরকারি সকল সুযোগ সুবিধা পাচ্ছেন। অথচ কারিকুলাম ও পাঠ্যবই একই । কিন্তু সুযোগ সুবিধা থেকে এমপিওভুক্ত শিক্ষকগণ বঞ্চিত ও বৈষম্যের শিকার। আমরা আর বৈষম্যের শিকার হতে চাই না।

এজন্য গত মাসের ১২ তারিখ ঢাকা প্রেসক্লাবের সামনে এমপিওভুক্ত শিক্ষকগণ আন্দোলন করার প্রেক্ষিতে মাননীয় শিক্ষা উপদেস্টার প্রতিশ্রুতি দিয়েছিলেন ২০% বাড়ি ভাড়া, ১৫০০ টাকা চিকিৎসা ভাতা ও কর্মচারীদের ৭৫% উৎসব ভাতা দেয়া হবে। কিন্তু শিক্ষা উপদেষ্টার প্রতিশ্রুতি বাস্তবায়ন না করে গত ৫ আগস্ট বিশ্ব শিক্ষক দিবসে হঠাৎ ৫শ টাকা বাড়িভাড়ার প্রজ্ঞাপন জারি করা হয়। এমপিওভূক্ত শিক্ষকগণ তা ঘৃনা ভরে প্রত্যাখ্যান করে।

এরপর কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক আমরা ১২ অক্টোবর ঢাকা প্রেসক্লাবের সামনে আমাদের ন্যায্য দাবি আদায়ের জন্য লাগাতার অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণের জন্য লালমোহন থেকে আমরা দুইশত এর অধিক স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষক আজ শনিবার লঞ্চ যোগে রওয়ানা হয়েছি। শিক্ষকদের ন্যায্য দাবি আদায়ের জন্য আমরা শান্তিপূর্ণ ভাবে আন্দোলনে অংশগ্রহণ করবো।
ঢাকা/ইবিটাইমস/এসএস

Tag :
জনপ্রিয়

আল-আকসায় লাখো মুসল্লির জুমার নামাজ আদায়

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

অবস্থান কর্মসূচির উদ্দেশে ঢাকার উদ্দেশে লালমোহনের দুই শতাধিক শিক্ষক

আপডেটের সময় ০৩:৫১:৫৫ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫