ভিয়েনা ০৩:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
খসড়া প্রস্তাবে ১২শ’ কোটি ডলারের সম্পদ ছাড়ের দাবি ইরানের : রাষ্ট্রীয় টিভি চুক্তি না হলে আবারও ইরানে হামলা চালাতে প্রস্তুত যুক্তরাষ্ট্র শেষ হলো হজের আনুষ্ঠানিকতা, আজ রাতেই শুরু হচ্ছে ফিরতি ফ্লাইট শাহাদাত বার্ষিকীতে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা লালমোহনে পাকা সড়কের দাবিতে মানববন্ধন রোমানিয়ার আবাসিক ভবনে রুশ ড্রোন হামলা, আহত ২ ট্রাম্পের অনুমোদনের অপেক্ষায় যুক্তরাষ্ট্র-ইরানের আরও ৬০ দিনের যুদ্ধবিরতি আগামীকাল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী অস্ট্রিয়ায় যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে পবিত্র ঈদুল আযহা উদযাপিত স্বাধীনতা যুদ্ধের স্বপ্ন আজও বাস্তবায়িত হয়নি : স্পিকার

ঝিনাইদহে বাস চাপায় শিশুসহ ২ জন নিহত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১২:১৬:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫
  • ২১১ সময় দেখুন

শেখ ইমন, ঝিনাইদহ : ঝিনাইদহ সদর উপজেলার নগর বাথান এলাকায় বাসের চাকায় পিস্ট হয়ে এক শিশুসহ ২ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও একজন। বৃহস্পতিবার বিকেলে নগর বাথান এলাকার আঠারো মাইল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো-নগর বাথান গ্রামের মৃত নিজাম উদ্দিনের ছেলে নজরুল ইসলাম (৬৫) ও জীবননগর উপজেলার বাসিন্দা সিফাত (৮)।

ঝিনাইদহ আরাপপুর হাইওয়ে থানার ওসি মৃত্যুঞ্জন বিশ্বাস জানান, দুপুরে সদর উপজেলার হলিধানী বাজার থেকে ব্যাটারীচালিত ভ্যানে যাত্রী নিয়ে নগরবাথান বাজারে যাচ্ছিলো ভ্যানচালক নজরুল ইসলাম। পথে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের আঠারো মাইল নামক স্থানে পৌঁছালে সামনের দিক থেকে আসা মন্ডল পরিবহনের একটি বাস ভ্যানটিকে সামনের দিক থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শিশু সিফাত হোসেন মারা যায়। আহত হয় ভ্যানচালক নজরুল ইসলামসহ ২জন। তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক নজরুল ইসলামকে মৃত ঘোষনা করে। অপর ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঢাকা/ইবিটাইমস/এসএস

জনপ্রিয়

খসড়া প্রস্তাবে ১২শ’ কোটি ডলারের সম্পদ ছাড়ের দাবি ইরানের : রাষ্ট্রীয় টিভি

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ঝিনাইদহে বাস চাপায় শিশুসহ ২ জন নিহত

আপডেটের সময় ১২:১৬:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫