ভিয়েনা ০৭:৪৮ অপরাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দায়িত্ব হস্তান্তরে একরাত সময় চেয়েও পেলেন না ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, কেড়ে নেওয়া হলো চাবি লালমোহনে ‘লাস্ট ড্রেস বাই শওকত’ এর উদ্যোগে অসহায় ও দুস্থদের জন্য দাপন কাপনের সামগ্রী বিতরণ লালমোহনে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের মতবিনিময় সভা মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ তোফায়েল আহমেদ আর নেই খসড়া প্রস্তাবে ১২শ’ কোটি ডলারের সম্পদ ছাড়ের দাবি ইরানের : রাষ্ট্রীয় টিভি চুক্তি না হলে আবারও ইরানে হামলা চালাতে প্রস্তুত যুক্তরাষ্ট্র শেষ হলো হজের আনুষ্ঠানিকতা, আজ রাতেই শুরু হচ্ছে ফিরতি ফ্লাইট শাহাদাত বার্ষিকীতে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা লালমোহনে পাকা সড়কের দাবিতে মানববন্ধন

মন্ত্রণালয়গুলোর অভ্যন্তরীণ সংস্কারের তথ্য জনগণকে জানাতে প্রধান উপদেষ্টার নির্দেশ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১১:৫৩:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫
  • ২৫৫ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : অন্তর্বর্তী সরকারের গঠিত সংস্কার কমিশনগুলো যেসব সুপারিশ করেছে তার বাইরে মন্ত্রণালয়গুলো নিজেদের উদ্যোগে কী কী সংস্কার এনেছে, তা জনগণকে জানাতে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) প্রধান উপদেষ্টার সভাপতিত্বে তার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে সব মন্ত্রণালয়ের দায়িত্বশীলদের এ নির্দেশ দেন তিনি।
উপদেষ্টা পরিষদের বৈঠকের পর রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
তিনি জানান, সংস্কার কমিশনের সুপারিশের বাইরেও সব মন্ত্রণালয় এবং বিভাগ বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ সংস্কার পদক্ষেপ নিচ্ছে, এসব বিষয় জনগণকে জানানোর জন্য প্রত্যেক মন্ত্রণালয় ‍ও বিভাগকে প্রধান উপদেষ্টা নির্দেশ দিয়েছেন।
প্রেস সচিব জানান, সংস্কার কমিশনগুলোর সংস্কার প্রস্তাবের মধ্যে প্রথম দিকের ১২১টির মধ্যে ৭৭টিকে অতি-গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে, যার মধ্যে ২৪টি বাস্তবায়ন হয়েছে, বাকিগুলো বাস্তবায়নাধীন আছে।
এ ছাড়াও, আজকের উপদেষ্টা পরিষদের বৈঠকে নির্বাচন কমিশন সচিবালয় (সংশোধন) অধ্যাদেশ-২০২৫ এবং নির্বাচন কর্মকর্তা (বিশেষ বিধান) (সংশোধন) অধ্যাদেশ-২০২৫ এর খসড়ায় নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ।
এর বাইরে অর্থ সংক্রান্ত কতিপয় আইন (দ্বিতীয় সংশোধন) অধ্যাদেশ-২০২৫ এর খসড়াও অনুমোদন দেওয়া হয়েছে।
রাজনৈতিক মতভিন্নতার সমাধান বিষয়ে এ সময় প্রেস সচিব বলেন, জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর আলোচনা এখনও চলমান রয়েছে এবং এই আলোচনার মাধ্যমেই রাজনৈতিক মতভিন্নতার শান্তিপূর্ণ সমাধান আসবে।
ঢাকা/এসএস

দায়িত্ব হস্তান্তরে একরাত সময় চেয়েও পেলেন না ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, কেড়ে নেওয়া হলো চাবি

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

মন্ত্রণালয়গুলোর অভ্যন্তরীণ সংস্কারের তথ্য জনগণকে জানাতে প্রধান উপদেষ্টার নির্দেশ

আপডেটের সময় ১১:৫৩:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫