ভিয়েনা ০৫:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
টাঙ্গাইলে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড চরভূতা ৯ নম্বর ওয়ার্ডে আব্দুস সাত্তারের নির্বাচনী সভা, ঐক্যবদ্ধ এলাকাবাসী আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সাংবাদিকের জমি দখলের অভিযোগ সব চক্রান্তকারীর বিরুদ্ধে সরকার সতর্ক: রিজভী ম্যানিলায় শুরু আসিয়ান সম্মেলন, যোগ দিচ্ছেন ট্রাম্পসহ বিশ্বনেতারা রাষ্ট্রদ্রোহের মামলায় চট্টগ্রাম আরআরএফের এসপি জাহাঙ্গীর আলম গ্রেপ্তার টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬৭৪ নিউজিল্যান্ড সিরিজের আগে ভারতীয় দল থেকে বাদ কুলদীপ যাদব

সখিপুর বিএনপি সভাপতিকে সাময়িক অব্যাহতি, নাজিম ভারপ্রাপ্ত সভাপতি

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:৩৩:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫
  • ১৮১ সময় দেখুন

শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইল : সখিপুর উপজেলা বিএনপির সভাপতি শাজাহান সাজুকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে উপজেলা বিএনপির সহ-সভাপতি নাজিম মাস্টারকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।

সোমবার (১৬ সেপ্টেম্বর) টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন এবং সাধারণ সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবাল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অনিবার্য কারণে সখিপুর উপজেলা বিএনপির সভাপতি শাজাহান সাজুকে সাময়িক অব্যাহতি প্রদান করা হলো এবং সহ-সভাপতি নাজিম মাস্টারকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হলো। সিদ্ধান্তটি অবিলম্বে কার্যকর হবে।

এদিকে এ সিদ্ধান্তের অনুলিপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি (কেন্দ্রীয় দপ্তর), বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকের কাছে প্রেরণ করা হয়েছে।
ঢাকা/ইবিটাইমস/এসএস

Tag :
জনপ্রিয়

টাঙ্গাইলে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

সখিপুর বিএনপি সভাপতিকে সাময়িক অব্যাহতি, নাজিম ভারপ্রাপ্ত সভাপতি

আপডেটের সময় ০২:৩৩:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫