ভিয়েনা ০২:০৫ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
স্মারক ডাকটিকিট অবমুক্ত প্রধানমন্ত্রীর শিক্ষাব্যবস্থা ও কর্মসংস্থান নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন জামায়াত আমিরসহ বিরোধীদলীয় নেতারা ভাষা শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কাল তারেক রহমানকে টেলিফোনে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর শুভেচ্ছা প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের অভিনন্দন এআই’কে গুটিকয়েক ধনকুবেরের মর্জির ওপর ছেড়ে দেওয়া যাবে না : জাতিসংঘ মহাসচিব আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার চলমান থাকবে: চিফ প্রসিকিউটর

বাংলাদেশে আরও সহযোগিতা বাড়াতে চায় আইএমএফ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১২:২৫:০৪ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫
  • ২২৩ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক: বাংলাদেশে বর্তমানে আন্তর্জাতিক মুদ্রা তহবিল- আইএমএফ এর ৫৫০ কোটি ডলারের ঋণ কর্মসূচি চলমান রয়েছে। আগামীতে সংস্থাটি বাংলাদেশে সহযোগিতা আরও বাড়াতে চায়। ভবিষ্যতের সহযোগিতা নিয়ে আলোচনার জন্য অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভার্চুয়াল সভা করতে যাচ্ছেন আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা। আগামীকাল সন্ধ্যায় এ বৈঠক হওয়ার কথা রয়েছে।

এর আগে, সংস্কার কার্যক্রমে সহযোগিতা অব্যাহত রাখায় ধন্যবাদ জানিয়ে প্রধান উপদেষ্টা আইএমএফের ব্যবস্থাপনা পরিচালকের কাছে চিঠি দিয়ে ছিলেন। এর উত্তরে আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক আগামীতে বাংলাদেশের উন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে প্রতিশ্রুতি ব্যক্ত করে প্রধান উপদেষ্টাকে একটি চিঠি দেন।

২০২৩ সালের ৩০ জানুয়ারি ৪৭০ কোটি মার্কিন ডলার ঋণ প্রস্তাব অনুমোদন দেয় আইএমএফের নির্বাহী পর্ষদ। এ ঋণের পুরোটা ছয় কিস্তিতে ৪২ মাসে ছাড় দেওয়ার কথা ছিল। ইতোমধ্যে ঋণের পঞ্চম কিস্তি পর্যন্ত ছাড় করেছে সংস্থাটি।

এদিকে বাংলাদেশের চাহিদার ভিত্তিতে গত জুনে বাড়তি ৮০ কোটি ডলার দেওয়ার সিদ্ধান্ত নেয় সংস্থাটি। এতে করে চলমান ঋণ কর্মসূচির আওতায় বাংলাদেশের অনুকূলে সংস্থাটির মোট ঋণ দাঁড়ায় ৫৫০ কোটি ডলার।

ঢাকা/এসএস

জনপ্রিয়

স্মারক ডাকটিকিট অবমুক্ত প্রধানমন্ত্রীর

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বাংলাদেশে আরও সহযোগিতা বাড়াতে চায় আইএমএফ

আপডেটের সময় ১২:২৫:০৪ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫