ভিয়েনা ০৯:৫৩ অপরাহ্ন, বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
টাঙ্গাইলে ছয় মাদক বিক্রতা ও তিনজন মাদকসেবী গ্রেফতার টিআর কাবিখার তথ্য নিয়ে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার লুকোচুরি যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি : যা জানা গেছে যুক্তরাষ্ট্র-ইরানের দুই সপ্তাহের যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব প্রধানমন্ত্রীর সঙ্গে বিমান বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী হত্যা চেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী কারাগারে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারি দলের সংসদীয় সভা অনুষ্ঠিত হবিগঞ্জে জমিজমা বিরোধ নিষ্পত্তি চলাকালে দুপক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত একের পর এক অনিয়ম করেও বহাল তবিয়তে প্রধান শিক্ষক

টাঙ্গাইল যৌনপল্লী থেকে যুবলীগ নেতা গ্রেপ্তার

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১২:১০:১৬ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫
  • ৮২ সময় দেখুন

শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইল :  টাঙ্গাইল শহর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ-জনিকে যৌনপল্লী থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়।
শাহ-জনি টাঙ্গাইল পৌর শহরের আকুর টাকুরপাড়ার মো. ইসরাফিলের ছেলে। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলার আসামি।
টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানবীর আহম্মেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে যৌনপল্লী থেকে শাহ জনিকে গ্রেপ্তার করা হয়। তার নামে হামলাসহ একাধিক মামলা রয়েছে। তবে তাকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চাওয়া হয়নি।
২০২৪ সালের ৪ আগস্ট সকাল ১১টার দিকে শহরের বটতলা এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের লক্ষ্য করে সন্ত্রাসীরা গুলি চালায়। এসময় কালিহাতীর চিনামুরা গ্রামের লাল মিয়া গুলিবিদ্ধ হন। পরে তিনি বাদী হয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি, সম্পাদকসহ ২৩০ জনকে আসামি করে মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাত ১৫০–২০০ জনকেও আসামি করা হয়। ওই মামলায় শাহ জনি ৪১ নম্বর আসামি।
ঢাকা/এসএস

Tag :
জনপ্রিয়

টাঙ্গাইলে ছয় মাদক বিক্রতা ও তিনজন মাদকসেবী গ্রেফতার

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

টাঙ্গাইল যৌনপল্লী থেকে যুবলীগ নেতা গ্রেপ্তার

আপডেটের সময় ১২:১০:১৬ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫