ভিয়েনা ০৪:৩২ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
টাঙ্গাইলে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড চরভূতা ৯ নম্বর ওয়ার্ডে আব্দুস সাত্তারের নির্বাচনী সভা, ঐক্যবদ্ধ এলাকাবাসী আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সাংবাদিকের জমি দখলের অভিযোগ সব চক্রান্তকারীর বিরুদ্ধে সরকার সতর্ক: রিজভী ম্যানিলায় শুরু আসিয়ান সম্মেলন, যোগ দিচ্ছেন ট্রাম্পসহ বিশ্বনেতারা রাষ্ট্রদ্রোহের মামলায় চট্টগ্রাম আরআরএফের এসপি জাহাঙ্গীর আলম গ্রেপ্তার টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬৭৪ নিউজিল্যান্ড সিরিজের আগে ভারতীয় দল থেকে বাদ কুলদীপ যাদব

চারদিনেও উদ্ধার হয়নি ভোলার মেঘনায় ডুবে যাওয়া জাহাজ ‎

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:৪৬:০৫ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫
  • ৩০৩ সময় দেখুন

মনজুর রহমান, ‎ভোলা :‎ ভোলার মেঘনার কাঠির মাথা পয়েন্টে ডুবে যাওয়ার ৪ দিনেও উদ্ধার হয়নি দুর্ঘটনা কবলিত কাচামালবাহী জাহাজ এমভি রেক্স গ্লোরি। ‎এতে ওই জাহাজে থাকা ১৫ কোটি টাকার সিরামিক কারখানার কাঁচামাল নষ্টের উপক্রম হয়েছে। তবে তীব্র স্রোতের কারণে উদ্ধার অভিযান ব্যহত হচ্ছে বলে জানা গেছে।
‎
জাহাজে থাকা ১৩ জন নাবিককে স্থানীয় জেলেদের সহায়তায় জীবিত উদ্ধার করা হয়েছে।
‎
‎স্থানীয়রা জানান, গত ২৯ আগষ্ট এমভি রেক্সগ্লোরি-১ জাহাজটি চট্টগ্রাম বন্দর থেকে সিরামিকের কাঁচামাল নিয়ে ঢাকায় যাচ্ছিল।‎ গত শনিবার (৩১ আগষ্ট) ভোররাতে ভোলা সদর উপজেলার কাচিয়া ইউনিয়ন-সংলগ্ন মেঘনা নদীতে অন্য আরেকটি জাহাজের সাথে ধাক্কা লেগে এমভি রেক্স গ্লোরির তলা ফেটে ডুবে যায়।

‎নৌ পুলিশের পরিদর্শক শাহিন উদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পরিদর্শ করেছি, এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।
‎
বিআইডব্লিটএ ভোলা সহকারি পরিচালক রিয়াদ হোসেন বলেন, জাহাজটি উদ্ধারের জন্য মালিক পক্ষ নিজেরাই চেষ্টা করেছে, তবে তারা সহযোগীতার আবেদন করলে সহযোগীতা করা হবে।
‎
‎এদিকে বুধবার বিকাল পর্যন্ত ৪ দিন পার হলেও এখন পর্যন্ত কোনো উদ্ধারকাজ শুরু করা সম্ভব হয়নি। জাহাজের স্টাফরা জানান, নদীতে তীব্র স্রোতের কারনে উদ্ধারকাজ শুরু ব্যাহত হচ্ছে । এতে নদীতে আটকে থাকা ১৫ কোটি টাকার কাঁচামালসহ জাহাজটির পুরো মালামাল ঝুঁকিতে রয়েছে।
‎
‎জাহাজের কর্মচারীরা জানিয়েছেন, বিষয়টি মালিকপক্ষকে জানানো হয়েছে। তাঁরা উদ্ধারকারী জাহাজ পাঠিয়ে মালামাল খালাস ও জাহাজ বিপদমুক্ত করার উদ্যোগ নিচ্ছেন।
ঢাকা/ইবিটাইমস/এসএস

জনপ্রিয়

টাঙ্গাইলে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

চারদিনেও উদ্ধার হয়নি ভোলার মেঘনায় ডুবে যাওয়া জাহাজ ‎

আপডেটের সময় ০২:৪৬:০৫ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫