ভিয়েনা ০১:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
টাঙ্গাইলে ছয় মাদক বিক্রতা ও তিনজন মাদকসেবী গ্রেফতার টিআর কাবিখার তথ্য নিয়ে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার লুকোচুরি যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি : যা জানা গেছে যুক্তরাষ্ট্র-ইরানের দুই সপ্তাহের যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব প্রধানমন্ত্রীর সঙ্গে বিমান বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী হত্যা চেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী কারাগারে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারি দলের সংসদীয় সভা অনুষ্ঠিত হবিগঞ্জে জমিজমা বিরোধ নিষ্পত্তি চলাকালে দুপক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত একের পর এক অনিয়ম করেও বহাল তবিয়তে প্রধান শিক্ষক

জোটবদ্ধ নির্বাচন করলেও নিজ দলের প্রতীকে ভোট করতে হবে: ইসি সানাউল্লাহ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১২:৩৪:৩২ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫
  • ৪০ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : জোটবদ্ধ নির্বাচন করলেও নিজ দলের প্রতীকেই ভোট করতে হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। বুধবার (৩ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

ইসি সানাউল্লাহ বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর সংজ্ঞায় পরিবর্তন আনা হয়েছে। পুলিশ, র‌্যাবের পাশাপাশি সেনা, নৌ, বিমান বাহিনী ও কোস্টগার্ডকে যুক্ত করা হয়েছে। হলফনামায় কোন প্রার্থী মিথ্যা তথ্য দিলে তা যদি নির্বাচিত হওয়ার পাঁচ বছরের মধ্যে প্রমাণিত হয় তাহলে ওই সংসদ সদস্যের প্রার্থিতা বাতিল ও খারিজ হতে পারে।

তিনি আরও বলেন, ‘না’ ভোট শুধু একক প্রার্থীর আসনের ক্ষেত্রে প্রযোজ্য। বিনা ভোটে নির্বাচিত হওয়ার সুযোগ থাকছে না। এছাড়া ফলাফল বাতিলের ক্ষেত্রে ইসির ক্ষমতা পুনর্বহাল করা হয়েছে।
ঢাকা/এসএস

জনপ্রিয়

টাঙ্গাইলে ছয় মাদক বিক্রতা ও তিনজন মাদকসেবী গ্রেফতার

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

জোটবদ্ধ নির্বাচন করলেও নিজ দলের প্রতীকে ভোট করতে হবে: ইসি সানাউল্লাহ

আপডেটের সময় ১২:৩৪:৩২ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫