ভিয়েনা ০৬:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
টাঙ্গাইলে ছয় মাদক বিক্রতা ও তিনজন মাদকসেবী গ্রেফতার টিআর কাবিখার তথ্য নিয়ে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার লুকোচুরি যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি : যা জানা গেছে যুক্তরাষ্ট্র-ইরানের দুই সপ্তাহের যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব প্রধানমন্ত্রীর সঙ্গে বিমান বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী হত্যা চেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী কারাগারে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারি দলের সংসদীয় সভা অনুষ্ঠিত হবিগঞ্জে জমিজমা বিরোধ নিষ্পত্তি চলাকালে দুপক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত একের পর এক অনিয়ম করেও বহাল তবিয়তে প্রধান শিক্ষক

কারা অধিদপ্তরের এআইজি আবু তালেবের মৃত্যু

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৯:১৬:২৯ পূর্বাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫
  • ১১২ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : রাজধানীর বকশিবাজারে কারা অধিদপ্তরের প্রশাসন হেডকোয়ার্টারে কর্মরত সহকারী মহাপরিদর্শক (এআইজি) আবু তালেব (৫০) হঠাৎ অসুস্থ হয়ে মারা গেছেন। রোববার (১৭ আগস্ট) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি। তার গ্রামের বাড়ি নড়াইল জেলার লোহাগড়া থানার গন্ধব এলাকায়।

আবু তালেবের ছেলে মোহাম্মদ আজিম বলেন, বাবা বকশিবাজার কারা অধিদপ্তরের প্রশাসন হেডকোয়ার্টারে এআইজি হিসেবে কর্মরত। ভোরে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে উদ্ধার করে প্রথমে ইবনে সিনা হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সকাল ৭টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে। চিকিৎসক জানিয়েছেন স্ট্রোকজনিত কারণে তার মৃত্যু হতে পারে। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
ঢাকা/এসএস

Tag :
জনপ্রিয়

টাঙ্গাইলে ছয় মাদক বিক্রতা ও তিনজন মাদকসেবী গ্রেফতার

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

কারা অধিদপ্তরের এআইজি আবু তালেবের মৃত্যু

আপডেটের সময় ০৯:১৬:২৯ পূর্বাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫