ভিয়েনা ০৩:০৯ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে বাংলাদেশ বুলেটিন পত্রিকার নবম বর্ষপূর্তি পালিত প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫, উদ্ধার অভিযান জোরদার চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত টাঙ্গাইলে দুই ফার্মেসিকে জরিমানা হবিগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাক-পিকআপ-অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষ, নিহত ১ লালমোহনে রাতের আধারে গৃহবধুকে কুপিয়ে জখম লালমোহনে বেওয়ারিশ কুকুরের কামড়ে ২ দিনে আক্রান্ত ২০ ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে প্রাণহানি অন্তত ৩২, আহত ৭ শতাধিক প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের পানিসম্পদ মন্ত্রীর বৈঠকে নদী ব্যবস্থাপনায় ঐকমত্য

নটরডেমে ভর্তির সুযোগ পেলাে লালমোহন হা-মীমের সাত শিক্ষার্থী

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:১১:২৯ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫
  • ৮৯ সময় দেখুন

জাহিদ দুলাল, ভোলা দক্ষিণ : দেশের অন্যতম সুনামধন্য বিদ্যাপিঠ রাজধানী ঢাকার নটরডেম কলেজে ভর্তির সুযোগ পেয়েছে দ্বীপজেলা ভোলার লালমোহন উপজেলার হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের ৭ শিক্ষার্থী। নটরডেম কলেজের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির সুযোগ পেয়েছে তারা।

নটরডেম কলেজের একাদশ শ্রেণিতে ভর্তির সুযোগ পাওয়া হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের ওই শিক্ষার্থীরা হলো- বিজ্ঞান বিভাগে ইফতেখার আহমেদ জিসান, সাদমান মুক্তাদিন অন্তু, মো. জুবায়ের ইসলাম, ইসমাইল হোসেন ইমন, মাহাদি ইসলাম আলভী, ব্যবসায় শিক্ষা বিভাগে ফয়েজ আলম জিদান এবং মানবিক বিভাগে মো. জুবায়ের হোসেন জিসান। এসব শিক্ষার্থীরা লালমোহন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ থেকে ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়।

লালমোহন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. রুহুল আমিন বলেন, আমাদের প্রতিষ্ঠানে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে পাস করা বহুসংখ্যক বিষয়ভিত্তিক মেধাবী শিক্ষক রয়েছেন। তাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় শিক্ষার্থীদের অত্যন্ত যত্নসহকারে আন্তরিকতার সঙ্গে পাঠদান করানো হয়। আমাদের লক্ষ্য শিক্ষার্থীরা প্রকৃত শিক্ষা অর্জনের মাধ্যমে একজন সুশিক্ষিত মানুষ হয়ে উঠবে। আমাদের প্রতিষ্ঠান থেকে যারা এবার এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে দেশের অন্যতম শিক্ষাপ্রতিষ্ঠান নটরডেমে ভর্তির সুযোগ পেয়েছে আমি তাদের সবার উত্তরোত্তর সাফল্য কামনা করছি।
ঢাকা/ইবিটাইমস/এসএস

লালমোহনে বাংলাদেশ বুলেটিন পত্রিকার নবম বর্ষপূর্তি পালিত

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

নটরডেমে ভর্তির সুযোগ পেলাে লালমোহন হা-মীমের সাত শিক্ষার্থী

আপডেটের সময় ০২:১১:২৯ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫