ভিয়েনা ০৯:১৩ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
জাপানে ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে কাজ করছে দমকলকর্মীরা রাজধানীর বিয়াম ল্যাবরেটরি স্কুল পরিদর্শন প্রধানমন্ত্রীর বর্তমান সরকার মানুষের আশার প্রতিফলন: প্রধানমন্ত্রী স্পিকারের সহধর্মিণীর রুহের মাগফেরাত কামনায় দোয়া হবিগঞ্জের চুনারুঘাটে ‘বাল্লা লোকাল’ ট্রেন এখন শুধুই স্মৃতি জ্বালানির পরিস্থিতি সামাল দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে: বাণিজ্যমন্ত্রী শিশুদের টিকাদান কর্মসূচি লক্ষ্যমাত্রা অর্জনের পথে: জাতিসংঘ ভারতের দুই গুরুত্বপূর্ণ রাজ্যে ভোটগ্রহণ চলছে ইরানি তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন বাহিনীর অভিযান : পেন্টাগন প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক

আজ মালয়েশিয়া যাচ্ছেন প্রধান উপদেষ্টা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৯:৫৪:১৪ পূর্বাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫
  • ১৫৮ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : তিন দিনের দ্বিপক্ষীয় সরকারি সফরে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আজ সোমবার (১১ আগস্ট) মালয়েশিয়া যাচ্ছেন। দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে তিনি দুপুরে ঢাকা ছাড়বেন তিনি। সফরে দুই দেশের শীর্ষ পর্যায়ের বৈঠকে ৫টি সমঝোতা স্মারক ও ৩টি এক্সচেঞ্জ অব নোট সই হবে। অগ্রাধিকার পাবে অভিবাসন ও বিনিয়োগ খাত।

প্রধান উপদেষ্টার এ সফর নিয়ে গতকাল (রোববার) প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, মালয়েশিয়ার সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও গভীর হবে এই সফরের মাধ্যমে। প্রবাসী শ্রমিক নিয়োগে মালয়েশিয়া বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। অভিবাসন, বিনিয়োগ এবং গভীর সমুদ্রে মাছ ধরায় সহযোগিতা—এসব বিষয় সফরের আলোচনায় অগ্রাধিকার পাবে।

মালয়েশিয়া পৌঁছে প্রধান উপদেষ্টা গার্ড অব অনারে অভ্যর্থনা পাবেন।

মঙ্গলবার পুত্রজায়ায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয়ে দুই দেশের সরকারপ্রধানদের একান্ত বৈঠক হবে। এর পরপরই প্রতিনিধিদের নিয়ে দ্বিপক্ষীয় বৈঠক এবং নির্ধারিত সমঝোতা স্মারক সই হবে।

৫টি সম্ভাব্য সমঝোতা স্মারক হলো—প্রতিরক্ষা ও জ্বালানিবিষয়ক সহযোগিতা, ব্যবসায়িক কাউন্সিল গঠন, বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিএমসিসিআই) ও মালয়েশিয়ার চিপ নির্মাতা প্রতিষ্ঠান মিমোস (MIMOS)-এর মধ্যে সহযোগিতা, বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (BIISS) ও মালয়েশিয়ার ইনস্টিটিউট অব স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ (ISIS)-এর মধ্যে সহযোগিতা। এছাড়া হালাল ইকো সিস্টেম, উচ্চশিক্ষা এবং কূটনীতিক প্রশিক্ষণ একাডেমির মধ্যে সহযোগিতাবিষয়ক ৩টি এক্সচেঞ্জ অব নোট সই হবে।

সমঝোতা সইয়ের পর সংবাদ সম্মেলন এবং প্রধান উপদেষ্টার সম্মানে রাষ্ট্রীয় মধ্যাহ্নভোজের আয়োজন রয়েছে। একই দিনে তিনি একটি ব্যবসায়িক ফোরামে যোগ দেবেন এবং মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় করবেন।
ঢাকা/এসএস

জনপ্রিয়

জাপানে ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে কাজ করছে দমকলকর্মীরা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

আজ মালয়েশিয়া যাচ্ছেন প্রধান উপদেষ্টা

আপডেটের সময় ০৯:৫৪:১৪ পূর্বাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫