ভিয়েনা ১১:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে টেন্ডার ছাড়াই অর্ধ কোটি টাকার গাছ কর্তন! ইউএনও’র নীরব ভূমিকা ঝালকাঠিতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ঝালকাঠিতে ইলিশ রক্ষার অভিযানে হামলা, আহত ৭ চরফ্যাশনে কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন শিক্ষাজীবন শেষ করেই চাকরি পাবে শিক্ষার্থীরা, সেই লক্ষ্যে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী টুকু প্রতিমন্ত্রীর উদ্যোগে লিবিয়া থেকে ফিরলেন টাঙ্গাইলের দুই যুবক লালমোহনে নানা আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন চরফ্যাশনে কালবেলার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন টেস্টে ৭ হাজার রানের মাইলফলকের সামনে মুশফিক, প্রয়োজন আর ৪৩ রান এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের তারিখ পরিবর্তন, নতুন দিন ৩১ অক্টোবর

নির্বাচন বানচালে দেশে অস্থিরতা তৈরির আশঙ্কা হাফিজ উদ্দিনের

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:৪০:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ৮ অগাস্ট ২০২৫
  • ৪৪৭ সময় দেখুন

জাতীয় নির্বাচন বানচালে দেশে অস্থিরতা তৈরির আশঙ্কা করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। শুক্রবার (৮ আগষ্ট) জাতীয় প্রেসক্লাবে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ‘দ্রুত বিচার সম্পন্ন, মৌলিক সংস্কার ও সংসদ নির্বাচন’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ আশঙ্কা প্রকাশ করেন।
হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘নির্বাচনের আগে কিন্তু দেশে অনেক গণ্ডগোল হবে। ভারতে আশ্রয় নিয়ে শেখ হাসিনা দেশকে লণ্ডভণ্ড করার জন্য, নির্বাচনকে বানচাল করার জন্য অনেক সহিংস ঘটনার অবতারণা করবেন। আমাদের সবাইকে সর্তক থাকতে হবে। আমরা দলমত নির্বিশেষে দেশবাসী সবাই মিলে ঐক্যবদ্ধভাবে এই মাফিয়াদের নাশকতামূলক কর্মকাণ্ডকে প্রতিহত করব- আজকের দিনে এই হোক অঙ্গীকার।’

তিনি বলেন, ‘এবারের নির্বাচন হবে গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করার জন্য, অর্থনৈতিক মুক্তি অর্জন করার জন্য, এই হাসিনা মার্কা-আওয়ামী লীগ মার্কা দুঃশাসনকে চিরতরে নির্বাসনে দেবার জন্য।’

অন্তর্বর্তী সরকারের উদ্দেশে বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, ‘সরকারের কাছে আহ্বান রইল, আপনারা এমন একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করেন যা নিয়ে দেশবাসী গর্ব করতে পারে। বর্তমান নির্বাচন কমিশনের প্রতি আমাদের আস্থা রয়েছে, নিরপেক্ষ ব্যক্তিরা সেখানে রয়েছেন। আমি আশা করব, একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমেই গণরায় প্রতিফলিত হবে। এই নির্বাচনের জন্য দীর্ঘদিন ধরে বাংলাদেশের মানুষ অপেক্ষা করে আছে। অনেক মানুষ জীবন দিয়েছে গণতন্ত্র ফেরানোর জন্য, সুষ্ঠু নির্বাচন পাওয়ার জন্য।’

আলোচনা সভাটি যৌথভাবে আয়োজন করে ‘অগ্নি সোশাল ফাউন্ডেশন’ ও ‘আমাদের নতুন বাংলাদেশ’ নামের দুটি সংগঠন।

ঢাকা/ইবিটাইমস/আরএন

লালমোহনে টেন্ডার ছাড়াই অর্ধ কোটি টাকার গাছ কর্তন! ইউএনও’র নীরব ভূমিকা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

নির্বাচন বানচালে দেশে অস্থিরতা তৈরির আশঙ্কা হাফিজ উদ্দিনের

আপডেটের সময় ০২:৪০:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ৮ অগাস্ট ২০২৫