ভিয়েনা ১১:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস পহেলা বৈশাখে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার সংসদীয় প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক : শ্রমবাজার খোলা, স্বচ্ছ প্রক্রিয়া ও ব্যয় কমাতে সম্মতি টাঙ্গাইলে ছয় মাদক বিক্রতা ও তিনজন মাদকসেবী গ্রেফতার টিআর কাবিখার তথ্য নিয়ে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার লুকোচুরি যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি : যা জানা গেছে যুক্তরাষ্ট্র-ইরানের দুই সপ্তাহের যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব প্রধানমন্ত্রীর সঙ্গে বিমান বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী

ধনবাড়ীতে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:৫২:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫
  • ৫৬ সময় দেখুন

শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইল : টাঙ্গাইলের ধনবাড়ীতে পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আজ (৭ আগস্ট) সকালে উপজেলার নল্লার বটতলা বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, জামালপুরের মেলান্দহ উপজেলার ৫ নম্বর চর এলাকার মোহাম্মদ জিন্নাত আলীর ছেলে আল-আমিন (৩০), চর পালিশা গ্রামের মোহাম্মদ আমিনুল হকের ছেলে স্বপন মিয়া (৩৫) এবং জামালপুর সদর উপজেলার হাসিল মনিকা বাড়ির নুর ইসলামের ছেলে মোহাম্মদ জুয়েল (৩২)।

স্থানীয়রা জানান, নিহত তিনজন মোটরসাইকেলে করে ধনবাড়ী সদরের দিকে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজনই প্রাণ হারান।

ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম শহীদুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ ঘটনায় ধনবাড়ী থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ঢাকা/ইবিটাইমস/এসএস

জনপ্রিয়

সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ধনবাড়ীতে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩

আপডেটের সময় ০৮:৫২:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫