ভিয়েনা ১২:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পরীমনির মাদক মামলায় অভিযোগ গঠন শুনানি ২৩ ডিসেম্বর শিশু রামিসা হত্যা মামলায় সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল, স্ত্রী খালাস উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা এমপিদের দায়িত্ব: স্পিকার মাভাবিপ্রবিতে নানা আয়োজনে মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী পালিত অস্ট্রিয়াসহ ইইউর আরও ৪টি দেশ প্রত্যাখ্যাত আশ্রয়প্রার্থীদের রুয়ান্ডায় পাঠাবে কোস্টারিকায় সাংবাদিককে গুলি করে হত্যা লালমোহনে ইসলামী যুব কল্যাণ সোসাইটির উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল ৪৬ বছর বয়সে পেশাদার ফুটবলে ফিরলেন রোনালদিনহো, জিতল তাঁর দল যুক্তরাজ্যে বাংলাদেশের পোশাক রপ্তানি বেড়েছে ৬.৯২ শতাংশ বিশ্বশান্তি নিয়ে আলোচনায় বসছেন সি, ট্রাম্প ও পুতিন

গণঅভ্যুত্থান দিবসে টাঙ্গাইলে জামায়াতের সমাবেশ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:৫০:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫
  • ১৮০ সময় দেখুন

শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইল : জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী টাঙ্গাইল জেলা শাখার উদ্যোগে সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) বিকাল ৪টায় টাঙ্গাইল শহরের নিরালা মোড়ের শহীদ মিনার থেকে মিছিলটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে নতুন জেলা গেটে গিয়ে শেষ হয়।

গণমিছিলপূর্ব সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইল-০৫ (সদর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা আমীর আহসান হাবিব মাসুদ। তিনি বলেন, “আজকের দিনে বাংলাদেশ থেকে ফ্যাসিবাদ তার প্রভুর দেশে পালিয়ে যায়। এখন থেকে আর কোনো ফ্যাসিবাদকে এ দেশে দাঁড়াতে দেওয়া হবে না। আমরা ইনশাআল্লাহ একটি ফ্যাসিবাদমুক্ত, দুর্নীতিমুক্ত, চাঁদাবাজিমুক্ত ও ইসলামী মূল্যবোধভিত্তিক কল্যাণ রাষ্ট্র গড়ে তুলব।”

তিনি আরও বলেন, “আমরা আল-কুরআনকে জাতীয় সংসদে পৌঁছে দিতে চাই—যাতে সব মানুষ তাদের প্রকৃত অধিকার ফিরে পায়। নতুন বন্দোবস্তের বাংলাদেশ গড়ার বার্তা নিয়ে আমরা এসেছি। বৈষম্য ও শোষণমুক্ত বাংলাদেশ গঠনে আমরা ঐক্যবদ্ধ হতে চাই।”

সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা নায়েবে আমীর অধ্যাপক খন্দকার আব্দুর রাজ্জাক, জেলা সেক্রেটারি মাওলানা হুমায়ুন কবির, সহকারী সেক্রেটারি হোসনে মোবারক বাবুল, অধ্যাপক শফিকুল ইসলাম খান, ইসলামী ছাত্রশিবির টাঙ্গাইল জেলা সভাপতি মাজহারুল ইসলাম, জেলা কর্মপরিষদ সদস্য ও শহর আমীর অধ্যাপক মিজানুর রহমান চৌধুরী, অধ্যক্ষ মুন্তাজ আলী, ডা. একেএম আব্দুল হামিদ, অধ্যক্ষ আব্দুল্লাহ তালুকদার প্রমুখ।

সমাবেশ সঞ্চালনা করেন সদর উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক ইকবাল হোসাইন বাদল। বক্তারা ন্যায় ও ইনসাফভিত্তিক বাংলাদেশ গঠনের জন্য দলীয় পতাকাতলে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
ঢাকা/ইবিটাইমস/এসএস

Tag :
জনপ্রিয়

পরীমনির মাদক মামলায় অভিযোগ গঠন শুনানি ২৩ ডিসেম্বর

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

গণঅভ্যুত্থান দিবসে টাঙ্গাইলে জামায়াতের সমাবেশ

আপডেটের সময় ০৪:৫০:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫