ভিয়েনা ১১:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
এআই’কে গুটিকয়েক ধনকুবেরের মর্জির ওপর ছেড়ে দেওয়া যাবে না : জাতিসংঘ মহাসচিব আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার চলমান থাকবে: চিফ প্রসিকিউটর আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ চালুর লক্ষ্যে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ বাংলাদেশে সুষ্ঠুভাবে ক্ষমতা হস্তান্তরে ইইউর ধন্যবাদ জ্ঞাপন দেশের সব আবর্জনা দূর করতে চাই: শফিকুর রহমান জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা সৌদি আরবে চাঁদ দেখা গেছে, আগামীকাল থেকে মধ্যপ্রাচ্যে রমজান শুরু পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে হামলায় নিহত ১৪

ঝালকাঠিতে শহীদ কামাল হোসেনের নামে স্মৃতিফলক স্থাপন ও বৃক্ষ রোপণ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০১:২৭:২৪ অপরাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫
  • ১৮৪ সময় দেখুন

বাঁধন রায়, ঝালকাঠি : ঝালকাঠির সদর উপজেলার আগরবাড়ী গ্রামে জুলাই-আগস্ট অভ্যুত্থানে শহীদ কামাল হোসেনের কবরস্থানে স্মৃতিফলক স্থাপন ও বৃক্ষ রোপণ করেছেন ঝালকাঠির জেলা প্রশাসক আশরাফুর রহমান।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা ইয়াসমিন, ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি কাজী খলিলুর রহমান, সংশ্লিষ্ট বাসন্ডা ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি এবং শহিদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
সকাল সাড়ে ১০টায় এই কর্মসূচি পালন করা হয়েছে।
ঝালকাঠি জেলায় মাসব্যাপী জুলাই-আগস্ট বিপ্লবে বিভিন্ন ধরণের কর্মসূচি এবং তারই অংশ হিসেবে এই উদ্যোগ। নিহত ৩ সন্তানের জনক কামাল হোসেন ঢাকায় বিপ্লব চলাকালীন সময় গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেছেন, জুলাই বিপ্লবে যারা শহিদ হয়েছেন তাদের পুনর্বাসনের জন্য বিভিন্ন মূখী উদ্যোগ গ্রহণ করেছে সরকার। ইতিমধ্যেই সরকার এই পরিবারগুলোকে অর্থ সহায়তা, চিকিৎসা সুবিধা দিয়ে আসছে এবং আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে। সকল শহিদদের কবর বাধাই এবং সেখানে স্মৃতিফলক নির্মাণেরও উদ্যোগ গ্রহণ করেছে সরকার। তারই ধারাবাহিকতা আজকের এই কর্মসূচি।
ঢাকা/ইবিটাইমস/এসএস

জনপ্রিয়

এআই’কে গুটিকয়েক ধনকুবেরের মর্জির ওপর ছেড়ে দেওয়া যাবে না : জাতিসংঘ মহাসচিব

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ঝালকাঠিতে শহীদ কামাল হোসেনের নামে স্মৃতিফলক স্থাপন ও বৃক্ষ রোপণ

আপডেটের সময় ০১:২৭:২৪ অপরাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫