ভিয়েনা ০২:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ভিয়েনায় বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হবিগঞ্জে বিএনপি নেতার মুক্তির দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ অস্ট্রিয়ায় তুষারধসে আরও ২ জন নিহত : পুলিশ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর একান্ত সচিব হলেন আকবর স্মারক ডাকটিকিট অবমুক্ত প্রধানমন্ত্রীর শিক্ষাব্যবস্থা ও কর্মসংস্থান নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন জামায়াত আমিরসহ বিরোধীদলীয় নেতারা ভাষা শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী

নির্দেশনা আসলে অবাধ, সুষ্ঠু নির্বাচন করতে সেনাবাহিনী প্রস্তুত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১২:৩৭:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫
  • ৬৭ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : মিলিটারি অপারেশন পরিদপ্তরের কর্নেল স্টাফ কর্নেল শফিকুল ইসলাম বলেছেন, নির্বাচন কমিশন (ইসি) থেকে এখনও কোনো নির্দেশনা আসেনি। তবে নির্দেশনা আসলে সেনাবাহিনী অবাধ, সুষ্ঠু নির্বাচন করতে প্রস্তুত। বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে বনানীতে সেনা সদরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমনটা জানিয়েছেন তিনি।

গত কয়েক সপ্তাহে আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর কার্যক্রম তুলে ধরতে ওই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে কর্নেল শফিকুল ইসলাম বলেন, গত ২ সপ্তাহে ২৬টি অবৈধ অস্ত্র ও ১০০ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করেছে সেনাবাহিনী। এছাড়াও ৫ আগস্টের পর থেকে এখন পর্যন্ত ৪ শতাধিক কিশোর গ্যাং সদস্যদের গ্রেপ্তার এবং পাহাড়ে শান্তি রক্ষায় অভিযান পরিচালনা করা হয়েছে।

তিনি বলেন, শুধুমাত্র গত ২ সপ্তাহে চট্টগ্রাম থেকে ১৩টি আগ্নেয়াস্ত্র উদ্ধার ছাড়াও ২৩ জন সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া ৫ আগস্টের পর ৮০ শতাংশ অস্ত্র উদ্ধার করা হয়েছে। আগের তুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে অনেকটাই নিয়ন্ত্রণে আছে। যেকোনো অপ্রীতিকর ঘটনার বিরুদ্ধে সেনাবাহিনী সোচ্চার আছে এবং থাকবে।

এছাড়া গুমের সঙ্গে জড়িত সেনা সদস্যদের প্রসঙ্গে কর্নেল শফিকুল ইসলাম বলেন, তদন্তে দোষী প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
ঢাকা/ইবিটাইমস/এসএস

Tag :
জনপ্রিয়

ভিয়েনায় বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

নির্দেশনা আসলে অবাধ, সুষ্ঠু নির্বাচন করতে সেনাবাহিনী প্রস্তুত

আপডেটের সময় ১২:৩৭:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫