ভিয়েনা ০৩:০২ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কাল তারেক রহমানকে টেলিফোনে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর শুভেচ্ছা প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের অভিনন্দন এআই’কে গুটিকয়েক ধনকুবেরের মর্জির ওপর ছেড়ে দেওয়া যাবে না : জাতিসংঘ মহাসচিব আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার চলমান থাকবে: চিফ প্রসিকিউটর আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ চালুর লক্ষ্যে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ বাংলাদেশে সুষ্ঠুভাবে ক্ষমতা হস্তান্তরে ইইউর ধন্যবাদ জ্ঞাপন

রায় পরবর্তী নেতাকর্মীদের যে বার্তা দিলেন জামায়াত আমির

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৯:১৩:১২ পূর্বাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫
  • ৩৩ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : জামায়াতে ইসলামী বাংলাদেশ এর বাতিল হওয়া নিবন্ধন ফিরিয়ে দিতে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ এবং নির্বাচন কমিশনকে অবিলম্বে এই নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়েছে।

রোববার (১ জুন) সকালে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৪ বিচারপতির আপিল বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এ সংক্রান্ত হাইকোর্টের রায় বাতিল করে দেশের সর্বোচ্চ আদালত এ রায় দেন।

এ রায়ের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে জামায়াত নেতাকর্মীদের উদ্দেশে বিশেষ বার্তা দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

তিনি বলেছেন, আবারও প্রিয় সহকর্মীদের প্রতি আহ্বান— আসুন, উচ্ছ্বাস নয়, মিছিল নয়, স্লোগান নয়। নতশিরে রাব্বুল ইজ্জতের শুকরিয়া আদায় করি, তাঁর পবিত্রতা ঘোষণা করি এবং তাঁর নামে তাকবির পেশ করি।

তিনি আরও বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আগাগোড়া তাঁর করুণা-সিক্ত করে রাখুন। আমিন।

এর আগে, আরেক ফেসবুক পোস্টে তিনি বলেন, আলহামদুলিল্লাহ। বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন সংক্রান্ত হাইকোর্টের দেয়া ন্যায়ভ্রষ্ট রায় আজ প্রধান বিচারপতির নেতৃত্বে চার সদস্যের বেঞ্চ বাতিল ঘোষণা করেছে।

মহান রবের দরবারে নতশিরে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ।

তিনি আরও বলেন, পরবর্তী প্রক্রিয়া নির্বাচন কমিশনের সাথে সম্পৃক্ত। মহান রবের সাহায্য চাই, আমরা যেন দ্রুতই আমাদের পূর্ণ অধিকার ফিরে পাই। আমিন।
ঢাকা/ইবিটাইমস/এসএস

Tag :
জনপ্রিয়

গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

রায় পরবর্তী নেতাকর্মীদের যে বার্তা দিলেন জামায়াত আমির

আপডেটের সময় ০৯:১৩:১২ পূর্বাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫