ভিয়েনা ০৭:১০ পূর্বাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
খসড়া প্রস্তাবে ১২শ’ কোটি ডলারের সম্পদ ছাড়ের দাবি ইরানের : রাষ্ট্রীয় টিভি চুক্তি না হলে আবারও ইরানে হামলা চালাতে প্রস্তুত যুক্তরাষ্ট্র শেষ হলো হজের আনুষ্ঠানিকতা, আজ রাতেই শুরু হচ্ছে ফিরতি ফ্লাইট শাহাদাত বার্ষিকীতে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা লালমোহনে পাকা সড়কের দাবিতে মানববন্ধন রোমানিয়ার আবাসিক ভবনে রুশ ড্রোন হামলা, আহত ২ ট্রাম্পের অনুমোদনের অপেক্ষায় যুক্তরাষ্ট্র-ইরানের আরও ৬০ দিনের যুদ্ধবিরতি আগামীকাল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী অস্ট্রিয়ায় যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে পবিত্র ঈদুল আযহা উদযাপিত স্বাধীনতা যুদ্ধের স্বপ্ন আজও বাস্তবায়িত হয়নি : স্পিকার

টাঙ্গাইলে প্রতিবন্ধীদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১০:০৪:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫
  • ৬৬ সময় দেখুন

শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইল: সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র, টাঙ্গাইল কার্যালয়ের উদ্যোগে অসচ্ছল প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে বিনামূল্যে সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ মে) সকালে জেলা প্রশাসনের সহযোগিতায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা নুরুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন কনসালটেন্ট (ফিজিও) ডা: মো: ওয়াহিদুজ্জামান, সদর উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের সভাপতি রুহুল আমীন সিরাজী, এবং সিআরডিডি সভাপতি আবরার ইউসুফজাই (তনু) প্রমুখ।

অনুষ্ঠানে মোট ৬৫টি হুইল চেয়ার, ৮টি ট্রাই সাইকেল, ৩টি ফোল্ডিং ওয়াকার, ৩টি কর্নার চেয়ার এবং ৩টি টয়লেট চেয়ার বিতরণ করা হয়। এই সহায়ক উপকরণগুলো প্রতিবন্ধীদের দৈনন্দিন জীবনযাত্রায় স্বাচ্ছন্দ্য ও চলাফেরায় সহায়ক ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।

ঢাকা/ইবিটাইমস/এসএস

জনপ্রিয়

খসড়া প্রস্তাবে ১২শ’ কোটি ডলারের সম্পদ ছাড়ের দাবি ইরানের : রাষ্ট্রীয় টিভি

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

টাঙ্গাইলে প্রতিবন্ধীদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ

আপডেটের সময় ১০:০৪:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫