ভিয়েনা ১০:০৮ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
টাঙ্গাইলে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড চরভূতা ৯ নম্বর ওয়ার্ডে আব্দুস সাত্তারের নির্বাচনী সভা, ঐক্যবদ্ধ এলাকাবাসী আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সাংবাদিকের জমি দখলের অভিযোগ সব চক্রান্তকারীর বিরুদ্ধে সরকার সতর্ক: রিজভী ম্যানিলায় শুরু আসিয়ান সম্মেলন, যোগ দিচ্ছেন ট্রাম্পসহ বিশ্বনেতারা রাষ্ট্রদ্রোহের মামলায় চট্টগ্রাম আরআরএফের এসপি জাহাঙ্গীর আলম গ্রেপ্তার টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬৭৪ নিউজিল্যান্ড সিরিজের আগে ভারতীয় দল থেকে বাদ কুলদীপ যাদব

করিডর বা বন্দর লিজ নয় সংস্কার নিয়ে ভাবুন : মোমিন মেহেদী

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:১৬:২৯ অপরাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫
  • ১১৩ সময় দেখুন

ইবিটাইমস ডেস্কঃ নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, মানবিক করিডর বা বন্দর লিজ নয় সংস্কার নিয়ে ভাবুন। দ্রুত সময়ের মধ্যে সংস্কার সম্পাদন করে রাজনৈতিকভাবে বাংলাদেশের জন্য নিবেদিত থাকা দলগুলোকে নিবন্ধন দিয়ে নির্বাচন দিন-জনগণকে সহিংসতা থেকে মুক্তি দিন। ১৯ মে বিকেলে তোপখানা রোডস্থ বিজয় মিলনায়তনে অনুষ্ঠিত ‘মানবিক করিডর বা বন্দর লিজ’ শীর্ষক আলোচনা সভায় তিনি উপরোক্ত কথা বলেন।

এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদীর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন প্রেসিডিয়াম মেম্বার গাজী মনসুর, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান ডা. নূরজাহান নীরা, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, যুগ্ম মহাসচিব মনির জামান, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা, সহ-সাংগঠনিক সম্পাদক আল আমিন বৈরাগী, বিথী হাওলাদার, আবু বকর সিদ্দিক রতন, রুবেল আখন্দ, আফতাব মন্ডল, সাইফুল হক রহমান, অরবিন্দ দেবনাথ প্রমুখ।

সভাপতির বক্তব্যে মোমিন মেহেদী বলেন, ফ্যাসিস্টকে বিদায় করে রাজপথে আবার নতুন ফ্যাসিস্টদেরকে কালো কার্ড দেখাতে হচ্ছে। ছাত্রদের সরকার খ্যাত বর্তমান সরকারের প্রধান উপদেষ্টাসহ প্রায় সকল উপদেষ্টাই ক্ষমতাকে কুক্ষিগত করে রেখে একের পর এক জনবিরোধী সিদ্ধান্ত নিচ্ছে। বিশেষ করে ‘মানবিক করিডর বা  বন্দর লিজ দেয়ার মত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নির্বাচিত সরকার না হয়েও এই সরকার এক প্রকার জোর করেই নিয়ে প্রমাণ করেছে তারা গণতান্ত্রিক চিন্তা থেকে সরে যাচ্ছে।

হাফিজা লাকী/ইবিটাইমস/এম আর 

Tag :
জনপ্রিয়

টাঙ্গাইলে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

করিডর বা বন্দর লিজ নয় সংস্কার নিয়ে ভাবুন : মোমিন মেহেদী

আপডেটের সময় ০৩:১৬:২৯ অপরাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫