ভিয়েনা ১০:২২ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
টাঙ্গাইলে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড চরভূতা ৯ নম্বর ওয়ার্ডে আব্দুস সাত্তারের নির্বাচনী সভা, ঐক্যবদ্ধ এলাকাবাসী আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সাংবাদিকের জমি দখলের অভিযোগ সব চক্রান্তকারীর বিরুদ্ধে সরকার সতর্ক: রিজভী ম্যানিলায় শুরু আসিয়ান সম্মেলন, যোগ দিচ্ছেন ট্রাম্পসহ বিশ্বনেতারা রাষ্ট্রদ্রোহের মামলায় চট্টগ্রাম আরআরএফের এসপি জাহাঙ্গীর আলম গ্রেপ্তার টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬৭৪ নিউজিল্যান্ড সিরিজের আগে ভারতীয় দল থেকে বাদ কুলদীপ যাদব

ডিসেম্বর ধরেই নির্বাচনের রোডম্যাপ চায় বিএনপি: নজরুল ইসলাম খান

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:০১:৪৫ অপরাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫
  • ১৩৩ সময় দেখুন

ইবিটাইমস: ডিসেম্বর ধরেই নির্বাচনের রোডম্যাপ চায় বিএনপি। এ সময়ে ভোট আয়োজনে কোনো বাধা দলটি কোনো দেখছে না বলে জানিয়েছেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

সোমবার (২১ এপ্রিল) বিকেলে গুলশানে লেবার পার্টির সঙ্গে লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে গণমাধ্যমে এমন মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, যারা ডিসেম্বরে নির্বাচন চায় না তাদেরই উত্তর দিতে হবে বছরের শেষে ভোটগ্রহণে অসুবিধা কোথায়? বিএনপি এ সময়ে ভোট আয়োজনে কোনো বাধা দেখছে না।

নজরুল ইসলাম এ সময় প্রশ্ন রাখেন, চলতি বছরের মাঝামাঝি নির্বাচন কমিশন ও জাতীয় ঐকমত্য কমিশন তাদের দ্বায়িত্ব পূর্ণ করতে যাচ্ছেন, তাহলে ডিসেম্বরে নির্বাচনে বাধা কোথায়?

সংস্কার প্রস্তাব নিয়ে নজরুল ইসলাম খান বলেন, এখনও কোনো কিছু চূড়ান্ত হয়নি।

প্রশাসনে বিএপির লোক, এনসিপির এমন অভিযোগের বিষয়ে পাল্টা প্রশ্ন রেখে নজরুল ইসলাম বলেন, যারা অভিযোগ করছেন তারা সরকারের উপদেষ্টা ছিলেন, তারাই বিএনপির লোক বসিয়ে এসেছেন কিনা? বরং বিএনপিকে বঞ্চিত করা হয়েছে বলে দাবি করেন তিনি।

বৈঠক শেষে লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান বলেন, জনগণ ও রাজনীতিবিদদের প্রত্যাশা অনুযায়ী ড. ইউনূস ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেবেন।

ঢাকা/ইবিটাইমস/এনএল

জনপ্রিয়

টাঙ্গাইলে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ডিসেম্বর ধরেই নির্বাচনের রোডম্যাপ চায় বিএনপি: নজরুল ইসলাম খান

আপডেটের সময় ০৭:০১:৪৫ অপরাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫