ভিয়েনা ০৬:০১ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কাল তারেক রহমানকে টেলিফোনে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর শুভেচ্ছা প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের অভিনন্দন এআই’কে গুটিকয়েক ধনকুবেরের মর্জির ওপর ছেড়ে দেওয়া যাবে না : জাতিসংঘ মহাসচিব আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার চলমান থাকবে: চিফ প্রসিকিউটর আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ চালুর লক্ষ্যে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ বাংলাদেশে সুষ্ঠুভাবে ক্ষমতা হস্তান্তরে ইইউর ধন্যবাদ জ্ঞাপন

টাঙ্গাইলে প্রথম দিনে অনুপস্থিত ৫৪৭ জন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:১৩:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫
  • ৫২ সময় দেখুন

শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইল : টাঙ্গাইল জেলায় চলতি এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনে(১০ এপ্রিল) মোট ৪৪ হাজার ৩৭৪ জন শিক্ষার্থীর মধ্যে ৫৪৭ জনের অনুপস্থিতিতে সুষ্ঠু ও সুচারুভাবে সম্পন্ন হয়েছে। এরমধ্যে এসএসসি পরীক্ষায় ৩৩ হাজার ৮৫৭ জনের মধ্যে ২৭৯জন অনুপস্থিত, দাখিলে ৫ হাজার ৮১২জনের মধ্যে ১৭১জন অনুপস্থিত, এসএসসি (ভোকেশনাল) ৪ হাজার ৬৪৭ জনের মধ্যে অনুপস্থিত ৯৭জন এবং দাখিল ভোকেশনালে ৫৮ জন শিক্ষার্থীর সবাই উপস্থিত ছিলেন। বৃহস্পতিবার(১০ এপ্রিল) দুপুরে টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সঞ্জয় কুমার মহন্ত এ তথ্য নিশ্চিত করেছেন।  
জেলার শিক্ষা বিভাগ সূত্রে জানা যায়, জেলায় ৮৫টি কেন্দ্রের ৪৭টি ভেন্যুতে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এরমধ্যে এসএসসি পরীক্ষার ৪২টি কেন্দ্রে ৩৯টি ভেন্যু, দাখিল পরীক্ষার ১৫টি কেন্দ্রে ৩টি ভেন্যু, এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার জন্য ২৫টি কেন্দ্রে ৫টি ভেন্যু এবং দাখিল ভোকেশনালে ৩টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
পরীক্ষার প্রথম দিনে জেলা প্রশাসক শরীফা হক সহ জেলা ও বিভিন্ন উপজেলার ঊর্ধ¦তন কর্মকর্তারা কেন্দ্র ও ভেন্যুগুলো পরিদর্শন করেছেন। এদিন সকাল ১০টা থেকে পরীক্ষা শুরু হয়ে দুপুর ১টা পর্যন্ত চলে। এ সময়ে জেলার কোন ভেন্যুতে কোন শিক্ষার্থী বহিষ্কারের খবর পাওয়া যায়নি।
টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সঞ্জয় কুমার মহন্ত জানান, এবারের পরীক্ষা সুষ্ঠু ও সুন্দর করতে ৩৭জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োজিত থাকছে এবং পরীক্ষা কেন্দ্রের চারপাশে ১৪৪ ধারা জারি করা হয়েছে। এছাড়া জেলা প্রশাসক শরীফা হক পরীক্ষার বিষয়ে সার্বক্ষণিক খোঁজখবর রাখার পাশাপাশি সার্বিক বিষয় তদারকি করছেন।
ঢাকা/ইবিটাইমস/এসএস

জনপ্রিয়

গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

টাঙ্গাইলে প্রথম দিনে অনুপস্থিত ৫৪৭ জন

আপডেটের সময় ০৫:১৩:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫