ভিয়েনা ১০:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসাসহ সকল ধর্ষণ-খুন ও হামের টিকা সংকটে মৃত্যুর বিচারের দাবিতে কাফন মিছিল ও সমাবেশ প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ লালমোহনে মেধা, সর্বোচ্চ উপস্থিতি ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে ১৫ জন নিহত টুংটাং শব্দে মুখর লালমোহনের কামার পাড়া ছাত্রদলের মামলায় এনসিপির নেতা তারেক রেজা গ্রেফতার টাঙ্গাইলে সিএনজি-মোটরসাইকেলের সংঘর্ষে ২ জন নিহত টাঙ্গাইলে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন হাসপাতালের সেকমো আবুলের অনিয়ম-ই নিয়ম পাকিস্তানে দ্রুতই ইরান-যুক্তরাষ্ট্রের নতুন দফার বৈঠকের সম্ভাবনা: শাহবাজ শরিফ

নতুন ফ্যাসিস্ট তৈরি হতে দেবো না : মোমিন মেহেদী

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১২:২৪:৫৮ অপরাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫
  • ৬১ সময় দেখুন
ঢাকা প্রতিনিধিঃ নতুনধারা বাংলাদেশ চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, নতুন ফ্যাসিস্ট হতে দেবো না। এক ফ্যাসিস্ট সরকারকে পালাতে বাধ্য করে নতুন করে কোনো ফ্যাসিস্ট সরকার দেখতে চাই না। যদিও নতুন ফ্যাসিস্টদের দ্বারা আক্রান্ত হচ্ছে দেশ ও সাধারণ মানুষ। ড. ইউনূস সরকারের ক্ষমতাকে কাজে লাগিয়ে থানার ওসি থেকে ফুটপাতের লাইনম্যান পর্যন্ত তাদের দুর্নীতি-চাঁদাবাজী-ফ্যাসিজম প্রতিষ্ঠার লক্ষ্যে নতুন নতুন দল, সংগঠন ও দেশবিরোধী প্রতিষ্ঠান গড়ে তুলছে।

৬ এপ্রিল সমাজকর্মী এ্যাড. হালিম বিশ্বাসসহ শতাধিক আগ্রহী ব্যক্তিকে নতুনধারা বাংলাদেশ এনডিবির সদস্য পদ প্রদান উপলক্ষে আয়োজিত এক সিদ্ধান্ত সভায় সভাপতির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।

এসময় তিনি বলেন, নতুন প্রজন্মের প্রকৃত প্রতিনিধিরা রাজনীতির নামে অপরাজনীতি প্রতিহত করতে ১৩ বছর রাজপথে আছে ছাত্র-যুব-জনতাকে সাথে নিয়ে। আগামীতেও সেই ধারা অব্যাহত ও গতিশীল রাখতে সারাদেশে সাংগঠনিক কর্মসূচি একের পর এক কর্মসূচি বাস্তবায়ন করছে।

এসময় উপস্থিত ছিলেন নতুনধারা বাংলাদেশ এনডিবির প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, সদস্য আল আমিন বৈরাগী, বিথী হাওলাদার প্রমুখ।

হাফিজা লাকী/ইবিটাইমস/এম আর 
জনপ্রিয়

রামিসাসহ সকল ধর্ষণ-খুন ও হামের টিকা সংকটে মৃত্যুর বিচারের দাবিতে কাফন মিছিল ও সমাবেশ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

নতুন ফ্যাসিস্ট তৈরি হতে দেবো না : মোমিন মেহেদী

আপডেটের সময় ১২:২৪:৫৮ অপরাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫