ভিয়েনা ১০:১০ পূর্বাহ্ন, বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে বিমান বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী হত্যা চেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী কারাগারে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারি দলের সংসদীয় সভা অনুষ্ঠিত হবিগঞ্জে জমিজমা বিরোধ নিষ্পত্তি চলাকালে দুপক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত একের পর এক অনিয়ম করেও বহাল তবিয়তে প্রধান শিক্ষক সৌদি আরবের পূর্বাঞ্চলে হামলা, পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে আগুন জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে কাজ করছে সরকার: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী সংসদে মুলতবি অধিবেশনে উপস্থিত রয়েছেন প্রধানমন্ত্রী লালমোহনে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

টাঙ্গাইলে বাস চাপায় স্বামী-স্ত্রীর মৃত্যু

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:০২:০৫ অপরাহ্ন, শনিবার, ২৯ মার্চ ২০২৫
  • ৫৭ সময় দেখুন

শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইল : ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিহাতীতে মহাসড়ক পারাপার হতে গিয়ে বাসের চাপায় স্বামী ও স্ত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে তাদের এক শিশু সন্তান। 

শনিবার (২৯ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার পৌলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

নিহতরা হলেন- কালিহাতী উপজেলার দক্ষিণ পৌলী গ্রামের মৃত নোয়া দাসের ছেলে রঞ্জিত দাস (৫০) ও তার স্ত্রী বন্দনা দাস (৪০)। এছাড়াও ওই দম্পত্তির ছেলে দিবস দাস (৮) আহত হয়েছেন। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার রাতে রঞ্জিত দাস, তার স্ত্রী ও সন্তান নিয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পৌলী এলাকায় উত্তরগামী লেন থেকে ঢাকাগামী লেন পাড় হওয়ার সময় অজ্ঞাত বাস তাদেরকে চাপা দেয়। 

এতে ঘটনাস্থলেই রঞ্জিতের স্ত্রীর মৃত্যু হয়। অপরদিকে আহত হয় রঞ্জিতসহ তার ছেলে। এরপরে তাদেরকে হাসপাতালে নিয়ে গেলে সেখানে রঞ্জিত দাসের মৃত্যু হয়। 

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শরীফ বলেন, খবর পেয়ে মহাসড়কের পৌলী এলাকা থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয় এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রঞ্জিতের মৃত্যু হয়। তার ছেলে হাসপাতালে ভর্তি রয়েছে।  
ঢাকা/ইবিটাইমস/এসএস

জনপ্রিয়

প্রধানমন্ত্রীর সঙ্গে বিমান বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

টাঙ্গাইলে বাস চাপায় স্বামী-স্ত্রীর মৃত্যু

আপডেটের সময় ০৮:০২:০৫ অপরাহ্ন, শনিবার, ২৯ মার্চ ২০২৫