ভিয়েনা ০১:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :

যুক্তরাষ্ট্র প্রতিবেশী কানাডার সাথে বাণিজ্য যুদ্ধ আরও তীব্রতর করেছে

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:৪৩:২৪ অপরাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫
  • ১০৪ সময় দেখুন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প মঙ্গলবার কানাডার সঙ্গে বাণিজ্য যুদ্ধ তীব্রতর করলো

আন্তর্জাতিক ডেস্কঃ বুধবার (১২ মার্চ) যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ভয়েস অফ আমেরিকার (VOA) এতথ্য জানিয়েছে। সংবাদমাধ্যম জানায়,যুক্তরাষ্ট্রে কানাডার ইস্পাত ও অ্যালুমিনিয়াম রপ্তানির উপর ২৫% শুল্কের পরিবর্তে এখন ৫০% শুল্ক আরোপ করলেন ট্রাম্প।

এর আগে কানাডার অন্ট্যারিও’র প্রাদেশিক নেতা বলেন যে ১৫ লক্ষ আমেরিকান ক্রেতার কাছে যে বিদ্যুৎ বিক্রি করা হয়, তিনি তার উপর আরও ২৫%
কর আরোপ করছেন।

ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বড় বড় অক্ষরে কানাডাকে “বিশ্বের অন্যতম সর্বোচ্চ শুল্ক আরোপকারী রাষ্ট্র” বলে অভিহিত করেন। প্রেসিডেন্ট বলেন যে যুক্তরাষ্ট্রে রপ্তানিকৃত ইস্পাত ও অ্যালুমিনয়ামের উপর আরোপ করা এই শুল্ক বুধবার সকাল থেকে কার্যকর হবে।

তা ছাড়াও ট্রাম্প আরও দাবি করেন যে অটোয়াকে, “যুক্তরাষ্ট্রের দুগ্ধজাত পণ্যের উপর ২৫০% থেকে ৩৯০% পর্যন্ত আরোপিত, আমেরিকান কৃষকদের বিরুদ্ধে এই শুল্ক অবিলম্বে প্রত্যাহার করতে হবে, এটিকে দীর্ঘদিন ধরে নিষ্ঠুরতা বলেই বিবেচনা করা হচ্ছে।”

কবির আহমেদ/ইবিটাইমস/এম আর 

জনপ্রিয়

হবিগঞ্জে ৬৪৭ কেন্দ্রে ভোট, কঠোর নিরাপত্তা ব্যবস্থা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

যুক্তরাষ্ট্র প্রতিবেশী কানাডার সাথে বাণিজ্য যুদ্ধ আরও তীব্রতর করেছে

আপডেটের সময় ০৭:৪৩:২৪ অপরাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫