ভিয়েনা ০৫:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ চুনারুঘাটে নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রেতাকে জরিমানা লালমোহনে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ টাঙ্গাইলে নিখোঁজের দুইদিন পর শিশু সেঁজুতির লাশ উদ্ধার পাঁচ দশকেও হয়নি সেতু, কাঠের সাঁকোই ভরসা ২০ গ্রামের মানুষের লালমোহনে পল্লী বিদ্যুতের ভুতুড়ে বিল! অফিসে হয়রানির অভিযোগ আনোয়ার ইব্রাহিমের সাথে একান্ত বৈঠকে প্রধানমন্ত্রী মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর টাঙ্গাইলে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ১

তজুমদ্দিনে গাঁজাসহ বিক্রেতা আটক

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:৩৪:০২ পূর্বাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫
  • ৯৪ সময় দেখুন

পুলিশের হাতে আটক গাঁজা বিক্রেতা মিলন

জাহিদ দুলাল, ভোলা দক্ষিণ : ভোলার তজুমদ্দিনে গাঁজাসহ এক বিক্রেতাকে আটক করেছে পুলিশ।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত ২টার দিকে তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলাউদ্দিন মাসুদের নেতৃত্বে পুলিশের একটি টিম উপজেলার চাঁচড়া ইউনিয়নের উত্তর চাঁচড়া ১নং ওয়ার্ডের গাঁজা বিক্রেতা মিলনের বসতঘরে অভিযান চালায়। এ সময় ১কেজি গাঁজাসহ বিক্রেতা মিলনকে (৪৮) আটক করতে সক্ষম হন তারা।

আটকের সত্যতা নিশ্চিত করে তজুমদ্দিন অফিসার ইনচার্জ আলাউদ্দিন মাসুদ বলেন, মিলনের বসত ঘরে অভিযান চালিয়ে ১ কেজি গাঁজাসহ তাকে আটক করা হয়েছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের কার্যক্রম চলমান রেখেছে এবং কার্যক্রম শেষে তাকে জেল হাজতে প্রেরণ করা হবে।

এদিকে মিলনের বিরুদ্ধে তজুমদ্দিন থানায় ২০২৪ সালের একটি মারামারির মামলায় ওয়ারেন্ট রয়েছে বলেও জানায় পুলিশ। আটক মিলন একসময় মেঘনার জলদস্যু মিলন বাহিনীর প্রধান হিসেবে পত্রিকার শিরোনাম হয়েছিল।

ঢাকা/ইবিটাইমস/এসএস

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

তজুমদ্দিনে গাঁজাসহ বিক্রেতা আটক

আপডেটের সময় ০৮:৩৪:০২ পূর্বাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫