ভিয়েনা ০১:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
এআই’কে গুটিকয়েক ধনকুবেরের মর্জির ওপর ছেড়ে দেওয়া যাবে না : জাতিসংঘ মহাসচিব আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার চলমান থাকবে: চিফ প্রসিকিউটর আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ চালুর লক্ষ্যে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ বাংলাদেশে সুষ্ঠুভাবে ক্ষমতা হস্তান্তরে ইইউর ধন্যবাদ জ্ঞাপন দেশের সব আবর্জনা দূর করতে চাই: শফিকুর রহমান জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা সৌদি আরবে চাঁদ দেখা গেছে, আগামীকাল থেকে মধ্যপ্রাচ্যে রমজান শুরু পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে হামলায় নিহত ১৪

ঝালকাঠিতে বোমা ফাটিয়ে স্বর্ণের দোকানে ডাকাতির চেষ্টা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৯:৩৭:৩৫ অপরাহ্ন, রবিবার, ৯ মার্চ ২০২৫
  • ৭২ সময় দেখুন

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠি শহরে ককটেল ফাটিয়ে স্বর্ণের দোকানে ডাকাতির চেষ্টার ঘটনা ঘটেছে। পরে স্থানীয় জনতার ধাওয়ায় পালিয়ে যায় ডাকাত দল।

এ সময় ডাকাতের ছোরা ককটেলে তিন জন সামান্য আহত হয়েছেন। এরা হলেন, ডাক্তারপট্টি এলাকার মাহামুদুল হাসান আদিল (৩৭) , প্রণব কুমার নাথ ভানু (৬০), মানিক মালো (৩৫)।

রবিবার ইফতার চলাকালীন সময়ে শহরের ডাক্তারপট্টি সড়ক এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ইফতারের সময় ডাক্তারপট্টি এলাকায় একটি পিকআপ গাড়ি নিয়ে ডাকাতদল। এসময় ককটেল ফাটিয়ে কয়েকটি স্বর্ণের দোকানে ডাকাতির চেষ্টা করলে দোকান মালিকরা ডাক চিৎকার দেন। পরে স্থানীয় জনতা ডাকাত দলকে ধাওয়া দেয়।

এসময় ডাকাত দল পিকআপ থেকে বোমা নিক্ষেপ করে জনতাকে সরিয়ে দেয়ার চেষ্টা করেও ব্যর্থ হয়ে নগরীর ফায়ার সার্ভিস মোড় হয়ে বরিশালের দিকে চলে যায়।

প্রত্যক্ষদর্শী রিপন ভুইয়া বলেন, আমরা বাসার সামনে দাড়িয়ে আছি। এ সময় একটি নীল রঙের পিকআপ জনতার ধাওয়া খেয়ে পুর্ব দিকে আসতে ছিলো। আমরা পিকআপটি আটকানোর চেষ্টা করলে ডাকাতরা ককটেল নিক্ষেপ করে।

ঘটনার পরপরই ডাক্তারপট্টির সকল স্বর্ণের দোকান বন্ধ হয়ে যায়। ঘটনাস্থলে আইন শৃংখলা বাহিনীর সদস্যরা অবস্থান নেয়।

এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেন জেলা বিএনপির সদস্য সচিব এডভোকেট শাহাদাত হোসেন।
তিনি বলেন, আওয়ামী লীগ পতিত সরকারের মদদে দুর্বৃত্তরা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটানোর জন্য এ ঘটনা ঘটিয়েছে।

ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান বলেন, ইফতারের পর পর কিছু দুর্বৃত্ত ককটেল জাতীয় কিছু ফাটিয়ে ডাকাতির চেষ্টা চালায়। পরে তারা পালিয়ে যায়। এদের সনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চালানো হচ্ছে।
ঢাকা/ইবিটাইমস/এসএস

জনপ্রিয়

এআই’কে গুটিকয়েক ধনকুবেরের মর্জির ওপর ছেড়ে দেওয়া যাবে না : জাতিসংঘ মহাসচিব

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ঝালকাঠিতে বোমা ফাটিয়ে স্বর্ণের দোকানে ডাকাতির চেষ্টা

আপডেটের সময় ০৯:৩৭:৩৫ অপরাহ্ন, রবিবার, ৯ মার্চ ২০২৫