ভিয়েনা ১১:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
টাঙ্গাইলে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড চরভূতা ৯ নম্বর ওয়ার্ডে আব্দুস সাত্তারের নির্বাচনী সভা, ঐক্যবদ্ধ এলাকাবাসী আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সাংবাদিকের জমি দখলের অভিযোগ সব চক্রান্তকারীর বিরুদ্ধে সরকার সতর্ক: রিজভী ম্যানিলায় শুরু আসিয়ান সম্মেলন, যোগ দিচ্ছেন ট্রাম্পসহ বিশ্বনেতারা রাষ্ট্রদ্রোহের মামলায় চট্টগ্রাম আরআরএফের এসপি জাহাঙ্গীর আলম গ্রেপ্তার টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬৭৪ নিউজিল্যান্ড সিরিজের আগে ভারতীয় দল থেকে বাদ কুলদীপ যাদব

উপদেষ্টা হিসেবে শপথ নিলেন অধ্যাপক সি আর আবরার

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১১:৫৬:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ৫ মার্চ ২০২৫
  • ৯২ সময় দেখুন

স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ সরকারের অন্তর্র্বতী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন অধ্যাপক সি আর আবরার। আজ বুধবার (৫ মার্চ) বেলা ১১টায় বঙ্গভবনে শপথগ্রহণ অনুষ্ঠান শুরু হয়। রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন নতুন এই উপদেষ্টাকে শপথ পাঠ করান।

এর আগে মঙ্গলবার (৪ মার্চ) বিকেলে এক ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছিলেন, ‘সি আর আবরার বুধবার শপথ নেবেন। তিনি শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করবেন।’

প্রেস সচিব আরও জানান, পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা ওয়াহিদউদ্দিন মাহমুদ দীর্ঘদিন ধরে একসঙ্গে দুটি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করতে অনিচ্ছুক ছিলেন। এর পরিপ্রেক্ষিতে সি আর আবরারকে শিক্ষা উপদেষ্টার দায়িত্ব দেওয়া হচ্ছে।

এদিকে, নতুন উপদেষ্টা যুক্ত হওয়ায়  প্রধান উপদেষ্টাসহ অন্তর্র্বতী সরকারের উপদেষ্টা সংখ্যা হলো মোট ২৩ জন। গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর ৮ আগস্ট অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্র্বতী সরকার গঠন করা হয়। এরপর কয়েক দফায় উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়েছে।

মোঃ সোয়েব মেজবাহউদ্দিন/ইবিটাইমস 

জনপ্রিয়

টাঙ্গাইলে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

উপদেষ্টা হিসেবে শপথ নিলেন অধ্যাপক সি আর আবরার

আপডেটের সময় ১১:৫৬:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ৫ মার্চ ২০২৫