ভিয়েনা ১১:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
টাঙ্গাইলে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড চরভূতা ৯ নম্বর ওয়ার্ডে আব্দুস সাত্তারের নির্বাচনী সভা, ঐক্যবদ্ধ এলাকাবাসী আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সাংবাদিকের জমি দখলের অভিযোগ সব চক্রান্তকারীর বিরুদ্ধে সরকার সতর্ক: রিজভী ম্যানিলায় শুরু আসিয়ান সম্মেলন, যোগ দিচ্ছেন ট্রাম্পসহ বিশ্বনেতারা রাষ্ট্রদ্রোহের মামলায় চট্টগ্রাম আরআরএফের এসপি জাহাঙ্গীর আলম গ্রেপ্তার টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬৭৪ নিউজিল্যান্ড সিরিজের আগে ভারতীয় দল থেকে বাদ কুলদীপ যাদব

চ্যানেল ওয়ানের সম্প্রচারে আর কোনো বাধা নেই

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:০৪:২৪ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫
  • ৯৭ সময় দেখুন

স্টাফ রিপোর্টারঃ আপিল বিভাগের সর্বশেষ আদেশ অনুযায়ী, চ্যানেল ওয়ানের সম্প্রচারে আর কোনো বাধা নেই।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগ বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চ্যানেলটি বন্ধ করার সিদ্ধান্ত স্থগিত করেছেন।

চ্যানেল ওয়ান ২০০৬ সালের ২৪ জানুয়ারি ঢাকা থেকে সম্প্রচার শুরু করে। তবে ২০১০ সালের ২৭ এপ্রিল বিটিআরসি চ্যানেলটির সম্প্রচার বন্ধ করে দেয়। বর্তমানে চ্যানেল ওয়ান পুনরায় সম্প্রচারে আসার জন্য সব আইনি বাধা দূর হয়েছে। চ্যানেল ওয়ানের লিগ্যাল অফিসার মিজান উল হক জানিয়েছেন, আদালতের এই আদেশের ফলে চ্যানেলটি আবারও দর্শকদের সামনে আসার সম্ভাবনা তৈরি হয়েছে।

চ্যানেল ওয়ান ২০০৬ সালের ২৪ জানুয়ারি ঢাকা থেকে সম্প্রচার শুরু করে। তবে ২০১০ সালের ২৭ এপ্রিল বিটিআরসি চ্যানেলটির সম্প্রচার বন্ধ করে দেয়। দীর্ঘ ১৬ বছর পর, ২০২৫ সালের জানুয়ারিতে আপিল বিভাগের চেম্বার জজ আদালত চ্যানেল ওয়ানকে আপিল দায়েরের অনুমতি দেন, যা চ্যানেলটির পুনরায় সম্প্রচারের পথ সুগম করে। এখন চ্যানেল ওয়ান কর্তৃপক্ষ পুনরায় সম্প্রচার শুরু করার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করবে। দর্শকরা শিগগিরই চ্যানেলটি পুনরায় দেখতে পাবেন বলে আশা করা যাচ্ছে।

মোঃ সোয়েব মেজবাহউদ্দিন/ইবিটাইমস 

জনপ্রিয়

টাঙ্গাইলে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

চ্যানেল ওয়ানের সম্প্রচারে আর কোনো বাধা নেই

আপডেটের সময় ০৬:০৪:২৪ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫