ভিয়েনা ০৭:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :

অপারেশন ডেভিল হান্ট, টাঙ্গাইলে আ.লীগের দুই নেতা গ্রেফতার

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:৫৫:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫
  • ১৭৩ সময় দেখুন
টাঙ্গাইল প্রতিনিধিঃ অপারেশন ডেভিল হান্টের অভিযানে টাঙ্গাইলের ভূঞাপুরে আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেফতার করেছে ভূঞাপুর থানা পুলিশ।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে। এর আগে গত সোমবার (১০ ফেব্রুয়ারি) রাতে উপজেলার পৌর এলাকার বাহাদীপুর থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- ভূঞাপুর পৌরসভার ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলাল হোসেন ও একই ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর রফিকুল ইসলাম।
এ ব্যাপারে ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  একেএম রেজাউল করিম জানান, টাঙ্গাইল সদর থানায় নাশকতার মামলা থাকায় তাদেরকে গ্রেফতার করা হয়। পরে মঙ্গলবার সকালে গ্রেফতারকৃতদের টাঙ্গাইল সদর থানায় সোপর্দ করলে গ্রেফতারকৃতদের টাঙ্গাইল আদালতে প্রেরণ করে।
শফিকুজ্জামান খান মোস্তফা/ইবিটাইমস 
জনপ্রিয়

ওয়াশিংটনে ভাড়াটিয়ার গুলিতে ভবন ব্যবস্থাপক নিহত, আহত ৪

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

অপারেশন ডেভিল হান্ট, টাঙ্গাইলে আ.লীগের দুই নেতা গ্রেফতার

আপডেটের সময় ০২:৫৫:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫