ভিয়েনা ১২:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
টাঙ্গাইলে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড চরভূতা ৯ নম্বর ওয়ার্ডে আব্দুস সাত্তারের নির্বাচনী সভা, ঐক্যবদ্ধ এলাকাবাসী আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সাংবাদিকের জমি দখলের অভিযোগ সব চক্রান্তকারীর বিরুদ্ধে সরকার সতর্ক: রিজভী ম্যানিলায় শুরু আসিয়ান সম্মেলন, যোগ দিচ্ছেন ট্রাম্পসহ বিশ্বনেতারা রাষ্ট্রদ্রোহের মামলায় চট্টগ্রাম আরআরএফের এসপি জাহাঙ্গীর আলম গ্রেপ্তার টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬৭৪ নিউজিল্যান্ড সিরিজের আগে ভারতীয় দল থেকে বাদ কুলদীপ যাদব

সাবেক সংসদ সদস্য মোস্তফা জালাল মহিউদ্দিন গ্রেপ্তার

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:৩৬:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫
  • ১০২ সময় দেখুন

ইবিটাইমস: ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য মোস্তফা জালাল মহিউদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাকে হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

সোমবার (২০ জানুয়ারি) ভোরে মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ডিএমপির মুখপাত্র মুহাম্মদ তালেবুর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, জুলাই-আগস্টের গণহত্যার ঘটনায় একটি মামলার আসামি মহিউদ্দিন। সেই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। সোমবার দুপুরে তাকে আদালতে তোলা হবে।

আওয়ামী লীগ নেতা মোস্তফা জালাল মহিউদ্দিন ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য। ২০২২ সালের ডিসেম্বর থেকে বাংলাদেশ আওয়ামী লীগের একজন প্রেসিডিয়াম সদস্য ছিলেন। তিনি বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) বর্তমান সভাপতি।

ঢাকা/ইবিটাইমস/এনএল

জনপ্রিয়

টাঙ্গাইলে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

সাবেক সংসদ সদস্য মোস্তফা জালাল মহিউদ্দিন গ্রেপ্তার

আপডেটের সময় ০৮:৩৬:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫